1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে বৃক্ষ রোপন ও মাছের পোনা অবমুক্তকরন

মৌলবাদীদের হাতে ক্ষমতা দিতে ‌১৫ বছর আন্দোলন করিনি: ব্যারিস্টার খোকন

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ১৯৭ বার পড়া হয়েছে

মৌলবাদীদের হাতে ক্ষমতা তুলে দেয়া হবে না বলে হুঁশিয়ার করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকন।রোববার (২৩ মার্চ) চাটখিল পৌরসভা এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।ব্যারিস্টার খোকন বলেন, জামায়াত ইসলামীসহ অন্যান্য দল বা আমাদের সঙ্গে কোনো মৌলবাদী থাকলে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। মৌলবাদীদের হাতে ক্ষমতা তুলে দিতে আমরা ১৫ বছর ধরে আন্দোলন করিনি। প্রয়োজনে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় তারেক রহমান ও বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আবারও যুদ্ধ হবে।আওয়ামী লীগ রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, বাংলাদেশের একমাত্র দল বিএনপি যারা বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস করে। আর আওয়ামী লীগ রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাস করেছে, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছে, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে মানুষ হত্যা করেছে। চাটখিলসহ বাংলাদেশের এমন কোনো উপজেলা-থানা বাকি নেই যেখানে মিথ্যা মামলা হয়নি। তাই বাংলাদেশের জনগণ ও বর্তমান সরকার নির্ধারণ করবে আওয়ামী লীগ দল থাকবে, কি থাকবে না।জামায়াতে ইসলামীসহ অন্যান্য দল নির্বাচন চায় না উল্লেখ করে ব্যারিস্টার খোকন আরও বলেন, আপনারা নির্বাচন চান নাতো, চানটা কি? আপনারা আসলে চান প্রফেসর ইউনূস সরকার শেখ হাসিনার মতো বিনা ভোটে ক্ষমতায় থাকুক, আর আপনারা আন্দোলনকারী পরিচয়ে লুটপাট করে যাবেন। এই সুযোগ বাংলাদেশের জনগণ দেবে না। কারণ জনগণ আন্দোলন করেছে ভোটাধিকারের জন্য, বৈষম্য দূর করার জন্য, সরকার গঠনের জন্য।

পরে বিএনপির চাটখিল উপজেলা শাখার উদ্যোগে গরিব জনগণের মধ্যে ঈদের সামগ্রী বিতরণ করা হয়।

 

চাটখিল পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট দেলোয়ার হোসেন স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট