1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে শতরুপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ঢাকা কেয়ার স্কুলের ৩১তম বর্ষপূর্তি ও ফল উৎসব অনুষ্ঠিত: প্রধান অতিথি মহানগরী আমীর সেলিম উদ্দিন রাজধানী স্পেশালাইজড হাসপাতালে নতুন ফার্মেসির উদ্বোধন করলেন মুফতি মুশতাকুন্নবী কাসেমী মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান: ১৩ সমঝোতা স্মারক সই, অভিন্ন ভবিষ্যতের নতুন দিগন্ত মনোহরগঞ্জে সরকারি খালের উপর নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করল উপজেলা প্রশাসন ওয়েস্টিনে RMG Club-এর কর্পোরেট অফিস উদ্বোধন ও BBCCI-এর সাথে সমঝোতা স্মারক সই: উপস্থিত ছিলেন ব্রাজিলের রাষ্ট্রদূত ও আবুল কালাম এমপি শিশুকল্যাণ পরিষদে কবি আল্লামা মাহমুদুল হাসান নিজামী’র স্মরণ সভা অনুষ্ঠিত মনোহরগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় সভা ও ফল উৎসব অনুষ্ঠিত নাথেরপেটুয়া জেনারেল হাসপাতালে সাংবাদিক আবুল কালাম আজাদের নবজাতক কন্যাকে দেখতে সাংবাদিক নেতৃবৃন্দ কুমিল্লা-৬ আসনের সাবেক এমপি ও সাবেক মন্ত্রী লে. কর্নেল (অব.) আকবর হোসেনের ২০তম মৃত্যুবার্ষিকী পালিত

মনোহরগঞ্জে যৌথবাহিনীর অভিযানে মাদক সম্রাট গ্রেপ্তার

আবু ইউসুফ মনোহরগঞ্জ কুমিল্লা:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৭০ বার পড়া হয়েছে

আবু ইউসুফ মনোহরগঞ্জ কুমিল্লা: কুমিল্লার মনোহরগঞ্জে ইয়াবাসহ মাদক সম্রাট খ্যাত সেলিমকে গ্রেপ্তার করেছে সেনা ও পুলিশের যৌথবাহিনী।
জানা যায় ১৮ ডিসেম্বর বুধবার মনোহরগঞ্জ সেনা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন ইউসুফ এর নেতৃত্বে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে মনোহরগঞ্জ থানার এসআই মোঃ সিরাজের সহায়তায় যৌথবাহিনী গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হাসনাবাদ ইউনিয়নের মানরা গ্রামের আবু তাহেরের ছেলে মোঃ সেলিম (৩৫)কে জিনারাগ বাবুলের চায়ের দোকানের সামনে থেকে আটক করে। এব্যাপারে মনোহরগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে মামলা করে সেলিমকে জেলহাজতে পাঠানো হয়েছে। স্থানীয় লোকজন বলেন সেলিম দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত, তার কারণে যুব সমাজ ধ্বংসের পথে। পুলিশ বারবার গ্রেপ্তার করলেও ছাড়া পেয়ে আবারও তার অপকর্ম চালিয়ে যায়। তারা বলেন শুধু সেলিম নয় তার সহযোগীদেরও গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।

ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন ইউসুফ বলেন মাদকের বিরুদ্ধে আমাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। ক্রেতা বিক্রেতাসহ সংশ্লিষ্ট কাউকে ছাড় দেয়া হবেনা। মাদকমুক্ত সমাজ গড়তে সচেতন জনগণকে এগিয়ে আসতে হবে।

এব্যাপারে মনোহরগঞ্জ থানা অফিসার ইনচার্জ বিপুল চন্দ্র দে বলেন আমরা মাদকের বিরুদ্ধে শক্ত অবস্থানে রয়েছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট