1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত

মনোহরগঞ্জে ইসলামী আন্দোলনের মোটর শোভাযাত্রা ও বিজয়ী র‌্যালী

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৬ বার পড়া হয়েছে
মনোহরগঞ্জে ইসলামী আন্দোলনের বিশাল বিজয়ী র‌্যালী।

মোঃ আলমগীর হোসেনঃ
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে সোমবার (১৬ ডিসেম্বর) বিশাল মোটর সাইকেল শোভাযাত্রা ও বিজয়ী র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা আহমদ উল্লাহ ও সেক্রেটারী মাওলানা আবু ছালেহ’র নেতৃত্বে বিজয়ী র‌্যালীটি মনোহরগঞ্জ বাজারের প্রধান সড়ক শেষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে এসে মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মুনাযাত করা হয় ও উপজেলার নাথেরপেটুয়া কলেজ মাঠ থেকে শুরু হয়ে মোটর সাইকেল শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন ইউনিয়ন প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

মনোহরগঞ্জে ইসলামী আন্দোলনের মোটর শোভাযাত্রা।

মোটরসাইকেল শোভাযাত্রা ও র‌্যালীতে অংশগ্রহণ করেন কুমিল্লা দক্ষিণ জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সহ-সভাপতি হাফেজ শরাফত করীম, নেছার উদ্দিন সুমন, সাংগঠনিক সম্পাদক মু. মনির হোসাইন, সদস্য ডাঃ আল-হেলাল মাহমুদ, আন্দোলন নেতা মাওলানা  আবু বকর ছিদ্দিক আল-হোসাইনী, এসএম শাহাদাত হোসাইন, মনোহরগঞ্জ দক্ষিণ উপজেলা ইসলামী আন্দোলনের সহ-সভাপতি মাওলানা মাহমুদুল হাসান মামুন, সাংগঠনিক সম্পাদক মুফতি নজরুল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ আলমগীর হোসেন, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক নুরুল আলম সুমন, মনোহরগঞ্জ উত্তর উপজেলা ইসলামী আন্দোনের সভাপতি মাওলানা বেলায়েত হোসাইন, সেক্রেটারী মাওলানা আবু নোমান, উপজেলা দক্ষিণ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সভাপতি মুহাম্মদ মমিন উল্যাহ, উপজেলা দক্ষিণ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সভাপতি মাওলানা হারুন অর-রশিদসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন ইসলাম আন্দোলন ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

মনোহরগঞ্জে ইসলামী আন্দোলনের উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে দোয়া মুনাযাত।

ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ জানায়, ইসলামী আন্দোলন বাংলাদেশ জুলাই-আগস্ট ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে ছাত্র-জনতার সাথে সর্বাত্মক আন্দোলন-সংগ্রামে মুখ্য ভূমিকা পালন করায় এবং ৫ আগস্ট হাজার হাজার সমর্থক নিয়ে দলের নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের আইন-শৃঙ্খলা বাহিনীর ব্যারিকেট ভেঙ্গে গণভবনের অভিমুখে এগিয়ে যাওয়াসহ সরকার পতনে ভূমিকা রাখায় সারাদেশের মুক্তিকামী ছাত্র-জনতা ইসলামী আন্দোলন বাংলাদেশের পতাকাতলে সমবেত হচ্ছে। আজকের শতাধিক মোটর সাইকেল, কয়েকটি সিএনজি ও পিকআপ শোভাযাত্রা এবং অনুষ্ঠিত বিজয়ী র‌্যালীতে শত শত মানুষের অংশগ্রহণও এটি প্রমাণ করে।

মনোহরগঞ্জে ইসলামী আন্দোলনের বিশাল বিজয়ী র‌্যালী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট