1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে বৃক্ষ রোপন ও মাছের পোনা অবমুক্তকরন মনোহরগঞ্জের হাসনাবাদে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গাজীপুরে জামায়াতের বর্ণাঢ্য বিজয় র‌্যালি ও সমাবেশ

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ২০৩ বার পড়া হয়েছে

মহান বিজয় দিবস উপলক্ষে গাজীপুরে বর্ণাঢ্য র‌্যালি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। লাল সবুজের জাতীয় পতাকা ও বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে র‌্যালিতে অংশ নেয় মহানগর ও বিভিন্ন থানার নেতা-কর্মীরা।

সোমবার সকালে নগরীর শিববাড়ি এলাকা থেকে র‌্যালিটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এরপর সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতের জ্যেষ্ঠ নেতারা।

সমাবেশে বক্তারা ভিনদেশীদের আগ্রাসন ও ষড়যন্ত্র মোকাবিলায় সর্বদা প্রস্তুত ও সতর্ক থাকতে নেতা-কর্মীদের আহ্বান জানান। এছাড়াও দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার নির্দেশনা দেওয়া হয়।

বক্তারা বলেন, স্বাধীনতার ৫৪ বছরেও জনগণ তাদের মতপ্রকাশের স্বাধীনতার পূর্ণ ব্যবহার করতে পারেনি। আর কোনো স্বৈরাচার যেন দেশের মানুষের ওপর জুলুম না করতে পারে।

বাংলাদেশ ছাত্র শিবিরের সাবেক সভাপতি ও সদর মেট্রো থানা জামায়াতের আমীর সালাহ উদ্দিন আইয়ুবীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগর জামায়াতের আমীর অধ্যাপক মোহাম্মদ জামাল উদ্দিন, নায়েবে আমীর খায়রুল হাসান, হোসেন আলী, সেক্রেটারি আবু সাঈদ মুহাম্মদ ফারুক, সহকারী সেক্রেটারি মো. আফজাল হোসেন, সহকারী সেক্রেটারি আজহারুল ইসলাম মোল্লা প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট