1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে বৃক্ষ রোপন ও মাছের পোনা অবমুক্তকরন

‘জামায়াত এমন সমাজ গঠনের চেষ্টা করছে যেখানে দুর্নীতির অস্তিত্ব থাকবে না’

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৩ বার পড়া হয়েছে

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, জামায়াতে ইসলামী জনগণকে এক আদর্শবাদী স্বপ্নের রাষ্ট্র ব্যবস্থার স্বপ্ন দেখাচ্ছে, যেখানে ছাত্র-জনতার ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার স্বপ্নের বাস্তবায়ন থাকবে। আমরা এমন এক সমাজ কায়েমের চেষ্টা করছি যে সমাজে অনিয়ম, দুর্নীতি, সুদ ও ঘুষের অস্তিত্ব থাকবে না।

শুক্রবার বিকেলে রাজধানীর আদাবর-শেখেরটেকের ১২ নম্বর সড়কে আদাবর থানা জামায়াত আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেলিম উদ্দিন বলেন, জামায়াত এমন এক সমাজ প্রতিষ্ঠার জন্য আপোষহীন, যে সমাজে জনগণ হবেন চরিত্রবান ও সমাজ হবে ইনসাফপূর্ণ। যে সমাজে সন্তানরা পিতামাতাকে শ্রদ্ধা করবে, পিতা-মাতা সন্তানদের প্রতি স্নেহশীল হবে। শিক্ষক- ছাত্রের মধ্যে গড়ে উঠবে প্রীতি ও ভালোবাসার সম্পর্ক।

তিনি বলেন, আমরা এমন একটি  মূল্যবোধসম্পন্ন জাতি গঠন করতে চাই যে জাতি হবে চারিত্রিক ও নৈতিক গুণাবলি সম্পন্ন। কিন্তু ফ্যাসিবাদী ও স্বৈরাচারী পতিত সরকার আমাদের চরিত্র ও মূল্যবোধ ধ্বংস করার জন্য দেশের শিক্ষা ব্যবস্থা পরিকল্পিতভাবে ধ্বংস করে দিয়ে শিক্ষার্থীদের আগডুম-বাগডুম শিখিয়েছে। আদর্শের ভিত্তিতে একটি গণমুখী শিক্ষা জাতিকে উপহার দিতে চাই।

এতে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তরের মজলিশে শূরা সদস্য ও আদাবর থানার আমির আলামিন সবুজ। পরিচালনা করেন ঢাকা মহানগর উত্তরের মজলিশে শূরা সদস্য ও আদাবর থানার সেক্রেটারি আশরাফুজ্জামান মিঠু।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা জেলা আমির মাওলানা দেলোয়ার হোসাইন ও ঢাকা মহানগর উত্তরের কর্মপরিষদ সদস্য জিয়াউল হাসান।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট