1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে বৃক্ষ রোপন ও মাছের পোনা অবমুক্তকরন

১৯ বছর পর কুমিল্লায় জামায়াতের কর্মী সম্মেলন

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৪২ বার পড়া হয়েছে

দীর্ঘ ১৯ বছর পর কুমিল্লায় অনুষ্ঠিত হচ্ছে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন। শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে কুমিল্লার ঐতিহাসিক টাউন হল মাঠে এ সম্মেলন শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে আছেন জামায়াতে ইসলামের কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান।

সম্মেলন কেন্দ্র করে সকাল সাড়ে ৭টা থেকে টাউন হল মাঠ পূর্ণ হয়ে যায়। নগরীর কান্দিরপাড়, লাকসাম রোড, ঝাউতলা রোড, জিলা স্কুল রোড, সার্কেট হাউজ রোড, প্রেসক্লাব মোড়সহ নগরীর বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের উপস্থিতি দেখা গেছে। নেতা-কর্মীদের স্লোগানে মুখরিত নগরী। সম্মেলনে নারী নেতাকর্মীদের জন্য কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে প্যান্ডেল ও এলইডি স্থাপন করা হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, সর্বশেষ ২০০৫ সালে কুমিল্লায় জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। ওই কর্মী সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমির ও সাবেক শিল্পমন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী।

জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরের আমির কাজী দীন মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা সাবেক এমপি ও কেন্দ্রীয় নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মু তাহের। বিশেষ অতিথি হিসেবে আছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাসুম, মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মুহাম্মদ আব্দুর রব, সাবেক চাকসু ভিপি ও কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার, কুমিল্লা মহানগরীর নায়েবে আমির মু. মোছলেহ উদ্দিন ও এ কে এম এমদাদুল হক মামুন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট