1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
সর্বশেষ :
পাকিস্তানের প্রভাবশালী আলেমকে গুলি করে হত্যা রংপুরে হাজিরা দিতে এসে স্বামীর কোলে স্ত্রীর মৃত্যু অসদুপায় অবলম্বনের ফল: পূর্বধলায় ৪ পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল দুবাইয়ে মারা গেছেন সিকদার গ্রুপের এমডি রন হক সিকদার রংপুরে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার হাওরে ক্ষতিগ্রস্তদের এককালীন ৭ হাজার ৫০০ টাকা করে অর্থ সহায়তা দেওয়া হবে: তথ্য উপদেষ্টা সংরক্ষিত নারী আসন নুসরাত তাবাসসুমকে নির্বাচিত ঘোষণা করে ইসির গেজেট প্রকাশ বড়াইগ্রামে নেশার টাকা না পেয়ে মাকে হত্যা, ছেলে আটক সিংড়ায় পিতাকে গলা কেটে হত্যা করল ছেলে, স্ত্রী ও ছেলে আটক ঢাকা ক্যান্টনমেন্ট যুব বিভাগের কমিটি গঠন সম্পন্ন

জনগণের প্রতিনিধি দল যখন দেশের দায়িত্ব নেবে, তখন আন্দোলন সফল হবে: মঈন খান

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ১১২ বার পড়া হয়েছে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বলেছেন, এ আন্দোলনের প্রথম ধাপ হচ্ছে বর্তমান অন্তর্বর্তী সরকার গঠন। আর দ্বিতীয় ধাপ হলো-একটি সুষ্ঠু নির্বাচন। যা এখনো আমরা অর্জন করতে পারিনি। শেষ ধাপ হলো- সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধি কাছে দায়িত্ব হস্তান্তর। নির্বাচনের মধ্য দিয়ে জনগণের প্রতিনিধি দল যখন দেশের দায়িত্ব নেবে, তখন আমাদের আন্দোলন সফল হবে।

সোমবার (১১ নভেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে জুলাই-আগস্ট বিপ্লবে আহত ছাত্রজনতাকে আর্থিক সহযোগিতা ও পুনর্বাসন কার্যক্রম উদ্বোধন করে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ডক্টরস অ্যাসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) এ অনুষ্ঠানের আয়োজন করে। এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ ও মহাসচিব ডা. মো. আব্দুস সালাম।

 

ড. আবদুল মঈন খান বলেন, গত ৫ আগস্টের পর জনগণ বুক ভরে নিঃশ্বাস নিতে পারছে। স্বাধীনভানে কথা বলতে পারছে। এখন অন্তর্বর্তী সরকারকে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে।

তিনি বলেন, আওয়ামী লীগ মুখে গণতন্ত্রের কথা বলে কিন্তু তাদের মধ্যে গণতন্ত্রের ছিটেফোঁটাও নেই। তাদের মুখোশ উন্মোচন হয়েছে। ভবিষ্যতেও যেন তাদের মুখোশ উন্মোচন থাকে তা খেয়াল রাখতে হবে। আওয়ামী লীগের দোসররা যেন এ সরকারকে কবজা করতে না পারে। তারা যেন মাথাচাড়া দিয়ে না উঠতে পারে, এজন্য মুক্তিকামী ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ হয়ে তা প্রতিরোধ করতে হবে।

সাবেক এ মন্ত্রী বলেন, ছাত্রজনতার আগুনে শুধু স্বৈরাচাররা পরাজিত হয়নি, তারা কাপুরুষের মতো দেশ ছেড়ে পালিয়ে গেছেন। ছাত্রজনতার আন্দোলেনে হাজার হাজার মানুষ জীবন দিয়েছে, বহু মানুষ পঙ্গু হয়েছে। ‘৭১ সালেও স্বাধীনতা যুদ্ধের সময়ও আওয়ামী লীগ কাপুরুষের মতো পালিয়ে গিয়েছিল।
এ সময় হাসপাতালের আহত রোগীদের খোঁজ খবর নেন এবং ৫১ জন আহত রোগীকে আর্থিক সহায়তা দেন মঈন খান। এ সময় বাংলাদেশের ডাক্তারদের চিকিৎসা সেবার সময় আরও বাড়ানোর আহ্বান জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট