1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
সর্বশেষ :
মৌলভীবাজারে শিশু বলাৎকারের লোমহর্ষক ঘটনা: সিলেটে পালানোর পর জনতা-পুলিশের যৌথ অ্যাকশনে আটক ২ রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আসামি সোহেল-স্বপ্নার ফাঁসির রায় শিল্পকলা একাডেমিতে মাটির সুর-এর “রৌদ্রছায়ার কাব্যসন্ধ্যা” সফলভাবে সম্পন্ন লুক্রেশিয়া…..সাদ্দাম বিশ্বাস ইসলামী ব্যাংক নিয়ে টানাটানি করার সুযোগ দেওয়া হবে না: ডা. শফিকুর রহমান মায়ের প্রতি অবহেলা: যুগ্মসচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার মনোহরগঞ্জে হুমায়ুন কবির ব্রাদার্স ফোরামের উদ্যোগে ‘ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান’ অনুষ্ঠিত বাসার গেটে চাপাতি ঠেকিয়ে ছিনতাই, ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ১ স্কুলছাত্রীকে ফিল্মি স্টাইলে বাড়ি থেকে তুলে নেয়ার ভিডিও ভাইরাল ঘুমের ওষুধ খেয়ে হাসপাতালে অভিনেত্রী!

ভাবাবেগ –লায়লা আহমেদ সেলিনা

এম.এ.মান্নান.মান্না
  • প্রকাশিত: সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ১৪২ বার পড়া হয়েছে
গভীর ভাবাবেগে কখনো ভালোবাসি বলবে না,
আমার জন্য নিশুতিরাত জাগরণ করবে না।
কে আমি তোমার বলো?
স্বার্থপর হৃদয় আবেগশূন্য বন্ধু!
কিন্তু শুনে রাখা ভালো
আমিও তোমাকে ভালোবাসি
তবে ভালোবাসা অতোটা প্রগাঢ় না…
ঠুনকো যখন তখন চুরমার।
আমি দাঁড়ানো সাহারার বুকে….
চাতকীর মতো আকাশ পানে
শীতলের অপেক্ষায়……
হৃদয় অলিন্দে মাটি পুড়ে বিবর্ণ তামাটে চৌচির।
আমার নিঃশ্বাসের অনলে পুড়ে হবে অঙ্গার!
ভুলবো না তোমায়….
হয়তো-বা কোনোদিনই ভুলতে পারবো না।
অকস্মাৎ যদিও কোনদিন..
তোমার সাথে আমার দেখা হয়…
দূরে সরে থেকো বন্ধু ছোঁবে না আমায়
তখন কিন্তু একটুও বলবো না
তোমায় ভালোবাসি না।
আর যদি পরপারে চলে যাই!
ভোরের মুঠো শিউলি ফুল দিতে পারলে না
শেষ বেলায় শিউলি ফুল হাতে দু’ফোটা অশ্রু….
সমাধি স্থলে ছিটিয়ে দেওয়া সমীচীন মনে করি না।
আমার একক কাব্য গ্রন্থ ( অলীক স্বপ্ন)

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট