1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০১:২০ অপরাহ্ন
সর্বশেষ :
পাকিস্তানের প্রভাবশালী আলেমকে গুলি করে হত্যা রংপুরে হাজিরা দিতে এসে স্বামীর কোলে স্ত্রীর মৃত্যু অসদুপায় অবলম্বনের ফল: পূর্বধলায় ৪ পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল দুবাইয়ে মারা গেছেন সিকদার গ্রুপের এমডি রন হক সিকদার রংপুরে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার হাওরে ক্ষতিগ্রস্তদের এককালীন ৭ হাজার ৫০০ টাকা করে অর্থ সহায়তা দেওয়া হবে: তথ্য উপদেষ্টা সংরক্ষিত নারী আসন নুসরাত তাবাসসুমকে নির্বাচিত ঘোষণা করে ইসির গেজেট প্রকাশ বড়াইগ্রামে নেশার টাকা না পেয়ে মাকে হত্যা, ছেলে আটক সিংড়ায় পিতাকে গলা কেটে হত্যা করল ছেলে, স্ত্রী ও ছেলে আটক ঢাকা ক্যান্টনমেন্ট যুব বিভাগের কমিটি গঠন সম্পন্ন

আওয়ামী লীগ বিভিন্ন মোড়কে ফিরে আসার চেষ্টা করছে : আমীর খসরু

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ১০৩ বার পড়া হয়েছে

ট্রাম্পকে সামনে রেখে আওয়ামী লীগের ফেরার চেষ্টা করা রাজনৈতিক দেউলিয়াত্বের সমান বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘তারা (আওয়ামী লীগ) রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। তাই বিভিন্ন মোড়কে ফিরে আসার চেষ্টা করছে, একটা আবহ তৈরির চেষ্টা করছে।’

রবিবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনারের সঙ্গে বৈঠক শেষে তিনি এই মন্তব্য করেন। আমীর খসরু বলেন, ‘বৈঠকে দু’দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে প্রথম দিকে তারা যেটা বিশ্বাস করে অর্থনৈতিক বিনিয়োগ ও কর্মকাণ্ডের ক্ষেত্রে নির্বাচিত সরকার থাকলে সহজ হয়। শ্রমশক্তি নিয়ে আলোচনায় সিঙ্গাপুরে দক্ষ শ্রমশক্তি পাঠানোর বিষয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে শিক্ষিত নার্স পাঠানোর বিষয়ে আলোচনা হয়েছে।’

নির্বাচিত সরকার নিয়ে আমীর খসরু বলেন, সিঙ্গাপুর মনে করে নির্বাচিত সরকার ছাড়া অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা সম্ভব না। এটা শুধু সিঙ্গাপুর বলে নাই, সব কূটনৈতিকরা মনে করেন নির্বাচিত সরকার ছাড়া অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা সম্ভব না।

 

নূর হোসেন দিবসকে কেন্দ্র আওয়ামী লীগের জমায়েতকে কিভাবে দেখেন এমন প্রশ্নে তিনি বলেন, দেশের মানুষ যখন আপনাকে বিতাড়িত করে তখন আপনি একেক সময়ে একেক কাভারে আসতে চান। কোনো কোনো সময় হিন্দু মুসলিম হয়ে আবার এখন ট্রাম্পের চিত্র আসছে। এখন যাদের অস্তিত্ব বিলীন হয়ে গেছে তারা অন্য বেশে আসতে চাচ্ছে। এটা তাদের রাজনৈতিক দেউলিয়াত্ব। তারা যে রাজনৈতিকভাবে ধ্বংস হয়েছে এটাই তার প্রমাণ।

কূটনীতিক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ও চেয়ারপারসনের উপদেষ্টাসহ আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ডক্টর এনামুল হক চৌধুরী এবং আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট