1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে বৃক্ষ রোপন ও মাছের পোনা অবমুক্তকরন

‘৭ নভেম্বর ও ৫ আগস্টের মতো ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্র সফল হবে না-ডা. শফিকুর রহমান বলেন,

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ১৪৩ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ৭ নভেম্বর ইতিহাসে তাৎপর্যপূর্ণ, বাকশাল দিয়ে বহুদলীয় গণতন্ত্র ও‌ গণমাধ্যমের স্বাধীনতা হরণ করা হয়েছিল। সেই বাকশাল চালু থাকলে আজও দেশে এত গণমাধ্যম থাকতো না। ৭ নভেম্বর ও ৫ আগস্টের মতো ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্র সফল হবে না। আর বিভক্ত হয়ে গেলে ষড়যন্ত্রকারীরা সফল হওয়ার পথ খুঁজে পাবে।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আল ফালাহ মিলনায়তনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি। জামায়াতের আমির বলেন, ৫ আগস্টের আন্দোলনকে পূর্ণতা দিতে হবে। রাষ্ট্রের রাজনীতিবিদদের কথা ও কাজে মিল থাকতে হবে। সকলে মিলে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হবে। মেধা ও যোগ্যতার ভিত্তিতে যার যার যোগ্যতা অনুযায়ী মূল্যায়ন করতে হবে।

দুর্নীতি সব অপকর্মের মূল তাই দুর্নীতিকে সমূলে উৎপাটন করতে হবে উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, দেশের একজন প্রধানমন্ত্রী যদি চোর হয় তবে তার অনুসারীরাও চোর হবে। দেশ গঠনের প্রথম কাজ হিসেবে দুর্নীতির বিরুদ্ধে কাজ করতে হবে। আমরা তারুণ্য নির্ভর নয়, তারুণ্য সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই। জামায়াত এমন একটি দেশ গড়তে চায় যেখানে লেখাপড়া শেষে কেউ বেকার থাকবে না।

আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, এই দেশে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে জামায়াতে ইসলামী। আওয়ামী লীগ জামায়াতকে অন্যায়ভাবে দুইবার নিষিদ্ধ করেছে। পিলখানায় জঘন্য হত্যাকাণ্ড চালানো হয়েছিল, তবে আওয়ামী লীগ সেই হত্যাকাণ্ডের কোনো বিচার করেনি। এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী সবার মত প্রকাশের বিষয়ে শ্রদ্ধাশীল উল্লেখ করে জামায়াত কথায় কথায় কাউকে নিষিদ্ধের কথা বলে না বলেও মন্তব্য করেন ডা. শফিকুর রহমান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট