1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে বৃক্ষ রোপন ও মাছের পোনা অবমুক্তকরন

আগামীর বাংলা হবে ইসলামের: চরমোনাই পীর

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ১৬৪ বার পড়া হয়েছে

ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (শায়খে চরমোনাই) বলেছেন, আগামীর বাংলা হবে ইসলামের বাংলা, ইসলামপন্থিদের বাংলা, আলেম-ওলামাদের বাংলা। ইসলামী নীতি ও আদর্শের বাইরে ডেমোক্রেসি, সেক্যুলারিজম, জাতীয়তাবাদ, লেলিন, কালমার্কসের আদর্শ আমরা মানবো না।

তিনি বলেন, হাতপাখা বিজয় হলে জনগণের মুক্তি হবে, বৈষম্য দূর হবে, শান্তি প্রতিষ্ঠা হবে।

বুধবার (৬ অক্টোবর) বিকেলে ঐতিহাসিক বাউফল পাবলিক মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালীর বাউফল উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ছাত্র জনতার গণঅভ্যুত্থানে অর্জিত বিজয় রক্ষা, ভোটাধিকার রক্ষা এবং পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিসহ ৯ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মুফতী ফয়জুল করীম বলেন, হাতপাখাকে বিজয়ী করলে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে। হাতপাখা সাম্যের প্রতীক। হাতপাখা সবার প্রতীক। মুসলমানরা হাতপাখা ব্যবহার করে, হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টানসহ সকল জাতি ধর্ম ও বর্ণের মানুষ হাতপাখা ব্যাবহার করে। হাতপাখাকে বিজয় করলে এদেশ দুর্নীতিমুক্ত হবে।

ইসলামী আন্দোলনের নায়েবে আমীর আরও বলেন, ‘৭২এর সংবিধানে চার মূলনীতির কথা থাকলেও ৭২-এ যে সংবিধানে রচিত হয়েছিল তাতে স্বাধীনতার চেতনা ছিল না। গত ৫ আগস্ট ছাত্র-জনতার বিল্পবের মাধ্যমে একজন স্বৈরশাসকের হাত থেকে দেশ রক্ষা পেয়েছে।

ইসলামী আন্দোলন বাউফল উপজেলা শাখার সভাপতি মাওলানা মো. নজরুল ইসলামের সভাপতিত্বে গণসমাবেশে প্রধান বক্তা ছিলেন দলের বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা মো. সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, পটুয়াখালী জেলা সভাপতি মুফতি মো. হাবিবুর রহমান, হাওলাদার মো. সেলিম, মাওলানা মুহা. কাজী গোলাম সরোয়ার, মাওলানা মুহা. নজরুল ইসলাম প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট