1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে বৃক্ষ রোপন ও মাছের পোনা অবমুক্তকরন

লগি-বৈঠার তাণ্ডবের ১৮ বছর: জড়িতদের বিচার সময়ের দাবি

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ১৫০ বার পড়া হয়েছে

জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেছেন, ২০০৬ সালের ২৮ অক্টোবরের লগি-বৈঠার তাণ্ডবকারীদের বিচারের আওতায় আনা সময়ের দাবি। এসময় অন্তবর্তীকালীন সরকারের কাছে শেখ হাসিনাসহ সকল খুনীদের বিচারের আওতায় এনে প্রকাশ্য দিবালোকে ফাঁসি নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি।

সোমবার (২৮ অক্টোবর) বরিশাল মহানগর জামায়াতের আয়োজনে ২০০৬ সালের ২৮ অক্টোবর সারা দেশে লগি-বৈঠার নির্মম আঘাতে শহীদদের স্মরণে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ দাবি করেন সহকারী সেক্রেটারী জেনারেল।

এ সময় তিনি আরো বলেন, ২৮ অক্টোবরে যে হত্যাকাণ্ড হয়েছে সেখান থেকে স্বৈরাচারের শুরু হয়। তত্বাবধায়ক পরবর্তী সময়ে ক্ষমতায় গেলে তার স্বৈরাচারিতার চূড়ান্ত পর্যায়ে চলে যায়।

 

নগরীর অশ্বিনী কুমার হলে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন মহানগর জামায়াতের আমির ও কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য অধ্যক্ষ জহির উদ্দিন মু. বাবর।

মহানগর সেক্রেটারি মাওলানা মতিউর রহমান ও মহানগর তারবিয়াত সেক্রেটারি হাফেজ মাওলানা আতিকুল্লাহ’র যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন মহানগরীর সহকারি সেক্রেটারি মাস্টার মিজানুর রহমান, মহানগর কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাওলানা হাবিবুর রহমান, মাওলানা জয়নুল আবেদিন, মাওলানা শহিদুল ইসলাম, আবু আব্দুল্লাহ, তারিকুল ইসলাম, মাওলানা শফিউল্লাহ তালুকদার, অধ্যাপক মাহফুজুর রহমান আমিন, মোহাম্মদ জাফর ইকবাল, মোস্তাফিজুর রহমান অধ্যাপক আনোয়ার হোসাইন,অধ্যাপক সুলতানুল আরেফিন,মুজিবুর রহমান,অ্যাডভোকেট আবুল খায়ের শহিদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট