1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
সর্বশেষ :
ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত

এইচএসসি ও আলিম পরীক্ষায় উত্তীর্ণদের ছাত্রশিবিরের অভিনন্দন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ২৪৮ বার পড়া হয়েছে

এইচএসসি ও আলিম পরীক্ষায় যারা ভালো ফল অর্জন করতে সক্ষম হয়েছেন, তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম।

তবে যারা কাঙ্ক্ষিত রেজাল্ট পাননি, তাদের হতাশ না হয়ে জীবনের পরবর্তী ধাপের সফলতার জন্য এখনই কাজ শুরু করার পরামর্শ দেন তিনি।

জাহিদুল ইসলাম বলেন, মনে রাখতে হবে, দুনিয়ার কোনো অর্জনেই অতি আবেগ প্রকাশ করা যাবে না। বরং স্রষ্টার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে সিজদায় লুটিয়ে পড়তে হবে এবং বড় বিজয়ের দিকে দৃষ্টি স্থির রাখতে হবে।

তিনি বলেন, বিশ্বাসীরা দুনিয়াতে কোনো কিছু হারালে বা অর্জন করতে না পারলে হতাশ হয় না। বরং ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে, নব প্রচেষ্টায় আরও ভালো কিছু অর্জনের প্রচেষ্টা চালিয়ে যায় এবং মহান আল্লাহর ওপর ভরসা করে।

বাংলাদেশের প্রেক্ষাপটে জিপিএ-৫ প্রাপ্তি ভর্তি পরীক্ষায় কিছুটা এগিয়ে রাখলেও বাস্তবতায় এমন বহু উদাহরণ রয়েছে যেখানে জিপিএ-৫ না পেয়েও পরবর্তীতে উচ্চমানে পৌঁছতে সক্ষম হয়েছে অনেকেই। তাই পরবর্তী ধাপের সফলতার জন্য স্বপ্ন, সাহস, বিশ্বাস, অধ্যবসায় ও পরিশ্রমকেই মুখ্য হিসেবে গ্রহণ করার পরামর্শ দেন তিনি।

সবশেষে সবার জন্য ভালোবাসা ও শুভকামনা জ্ঞাপন করেছেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট