1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
সর্বশেষ :
ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত

‘আগের মতো চললে ১৬শ শহীদের রক্তের সাথে গাদ্দারি করা হবে’

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ২৪২ বার পড়া হয়েছে

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, সবকিছু যদি আগের মতোই চলে তাহলে সেটা নতুন বাংলাদেশ না। সবকিছু যদি আগের মতোই চলে তবে সেটা হবে ১৬ শ’ শহীদের রক্তের সাথে গাদ্দারি করা। সবকিছু যদি আগের মতোই চলে তাহলে ৬০০ ছেলে মেয়ে যে অন্ধ হয়ে গেছে তাদের চোখগুলোর দাম বৃথা যাবে। ২৩ হাজার মানুষ যে আহত প্রতিবন্ধী হয়েছেন তার মূল্যও বৃথা যাবে।

রবিবার (১৩ অক্টোবর) কুমিল্লা নগরীর একটি পার্টি সেন্টারে সাংবাদিকদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগ আমার আপনার জন্ম তারিখ ভোটার আইডিও বেঁচে দিয়েছে। তারা ১২ কোটি ভোটারের তালিকা ভারতীয় কোম্পানির কাছে ২০ হাজার কোটি টাকা নিয়ে বিক্রি করে দিয়েছে। কোনো আন্দোলনে ২০২৪ সালের জুলাই-আগস্টের বিপ্লবের মতো এতো মানুষ অংশ নেয়নি। প্রবাসীরাও আন্দোলনে নেমে গ্রেফতার হয়েছেন। এই আন্দোলন মানচিত্র ছাড়া সব কিছু পরিবর্তন করে দিয়ে গেছে। এতে প্রমাণিত হয়েছে কে দেশের বন্ধু, কে শত্রু। কারা দেশের স্বাধীনতা স্বার্বভৌমত্ব বিক্রি করে দেয়, লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে।

 

তিনি আরো বলেন, ওরা শুধু আমার আপনার পকেটের টাকাটা চুরি করেনি; ওরা আমার আপনার আত্মপরিচয় ও মর্যাদাকে বিক্রি করে দিয়েছে। যে চার কোটি নতুন ভোটার ১৬ বছরে ভোট দিতে পারেনি। তারা নতুন বাংলাদেশ চায়।

এসময় বক্তব্য রাখেন এবি পার্টির প্রতিষ্ঠাতা আহ্বায়ক এএফএম সোলাইমান চৌধুরী, সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু, যুগ্ম আহ্বায়ক লে. কর্নেল (অব.) দিদারুল আলম, লে. কর্নেল (অব.) হেলাল উদ্দিন, যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া, সহকারী সচিব সফিউল বাসার, বাংলাদেশ ছাত্র পক্ষের কেন্দ্রীয় সভাপতি প্রিন্স আল আমিন।

পরে এবি পার্টির কাউন্সিলে কুমিল্লা জেলা ও কুমিল্লা মহানগর আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে কুমিল্লা জেলা কমিটির আহ্বায়ক মিয়া মোহাম্মদ তৌফিক, সদস্য সচিব এম এ কাইয়ুম এবং সাংগাঠনিক সম্পাদক করা হয় আবু সালেহ মো: মাসুদকে। এদিকে জি এম সামদানীকে আহ্বায়ক, ওমর ফারুক সোহাগকে যুগ্ম আহ্বায়ক, আবু সাঈদকে সদস্য সচিব এবং মো: ইসমাঈল হোসেনকে সাংগাঠনিক সম্পাদক করে কুমিল্লা মহানগরের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট