1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
পাকিস্তানের প্রভাবশালী আলেমকে গুলি করে হত্যা রংপুরে হাজিরা দিতে এসে স্বামীর কোলে স্ত্রীর মৃত্যু অসদুপায় অবলম্বনের ফল: পূর্বধলায় ৪ পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল দুবাইয়ে মারা গেছেন সিকদার গ্রুপের এমডি রন হক সিকদার রংপুরে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার হাওরে ক্ষতিগ্রস্তদের এককালীন ৭ হাজার ৫০০ টাকা করে অর্থ সহায়তা দেওয়া হবে: তথ্য উপদেষ্টা সংরক্ষিত নারী আসন নুসরাত তাবাসসুমকে নির্বাচিত ঘোষণা করে ইসির গেজেট প্রকাশ বড়াইগ্রামে নেশার টাকা না পেয়ে মাকে হত্যা, ছেলে আটক সিংড়ায় পিতাকে গলা কেটে হত্যা করল ছেলে, স্ত্রী ও ছেলে আটক ঢাকা ক্যান্টনমেন্ট যুব বিভাগের কমিটি গঠন সম্পন্ন

প্রয়োজনে জামায়াতের সাথে এক হয়ে কাজ করব : চরমোনাই পীর

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ২০১ বার পড়া হয়েছে

প্রয়োজনে জামায়াতে ইসলামীর সাথে এক হয়ে কাজ করার কথা জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই পীর।

বুধবার (২ অক্টোবর) বিকেলে মহানগরের যতরপুরে তুরাবের বাসায় সাক্ষাতের সময় সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

নির্বাচন প্রসঙ্গে মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, মানবতার স্বার্থে ইসলামী আন্দোলন বাংলাদেশ সবসময় কাজ করবে। নির্বাচনে অন্তর্বর্তীকালীন সরকার কিছু সময় নেবে, এখনো কিছু বলা যাচ্ছে না।

রাজনৈতিক প্রেক্ষাপটে চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নেয়া হবে জানিয়ে তিনি বলেন, প্রয়োজন হলে জামায়াতের সাথে এক হয়ে কাজ করব। শেখ হাসিনার প্রেতাত্মারা এখনো রয়ে গেছে। মানুষ এখনো মুক্তি পায়নি। আমরা চাই জুলুম নির্যাতন থেকে মানুষ মুক্তি পাক।

এর আগে তিনি সিলেটে ছাত্র-জনতার আন্দোলনের সময় পুলিশের গুলীতে নিহত সাংবাদিক দৈনিক নয়া দিগন্তের সিলেট ব্যুরো প্রধান আবু তাহের মো: তুরাবের পরিবারের সাথে সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে তার পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন এবং নিহতদের রূহের মাগফেরাত কামনা করে দোয়া করেন। একইসাথে হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসার দাবি জানান ইসলামী আন্দোলনের সিনিয়র এই নায়েবে আমির।

উল্লেখ্য, গত ১৯ জুলাই নগরীর কোর্ট পয়েন্টে (বর্তমান শহীদ সাংবাদিক তুরাব চত্বরে) পেশাগত দায়িত্ব পালনকালে পুলিশের গুলীতে নিহত হন দৈনিক নয়া দিগন্তের সিলেট ব্যুরো প্রধান ও দৈনিক জালালাবাদের স্টাফ রিপোর্টার এ টি এম তুরাব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট