1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
পাকিস্তানের প্রভাবশালী আলেমকে গুলি করে হত্যা রংপুরে হাজিরা দিতে এসে স্বামীর কোলে স্ত্রীর মৃত্যু অসদুপায় অবলম্বনের ফল: পূর্বধলায় ৪ পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল দুবাইয়ে মারা গেছেন সিকদার গ্রুপের এমডি রন হক সিকদার রংপুরে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার হাওরে ক্ষতিগ্রস্তদের এককালীন ৭ হাজার ৫০০ টাকা করে অর্থ সহায়তা দেওয়া হবে: তথ্য উপদেষ্টা সংরক্ষিত নারী আসন নুসরাত তাবাসসুমকে নির্বাচিত ঘোষণা করে ইসির গেজেট প্রকাশ বড়াইগ্রামে নেশার টাকা না পেয়ে মাকে হত্যা, ছেলে আটক সিংড়ায় পিতাকে গলা কেটে হত্যা করল ছেলে, স্ত্রী ও ছেলে আটক ঢাকা ক্যান্টনমেন্ট যুব বিভাগের কমিটি গঠন সম্পন্ন

দেশে যত অন্যায় হয়েছে ৯০ ভাগ শেখ হাসিনা নিজে করেছেন: কাদের সিদ্দিকী

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ১৯২ বার পড়া হয়েছে

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, বিগত ১৫-১৬ বছর শেখ হাসিনার নেতৃত্বে দেশটা ভালো চলে নাই। এ দেশ আওয়ামী লীগ সরকারের ছিল না এবং মানুষের সরকার ছিল না। এ দেশ ছিল শেখ হাসিনা সরকারের। এ দেশে যত অন্যায় হয়েছে তার ৯০ ভাগ শেখ হাসিনা নিজে করেছেন। আর ১০ ভাগ অপরাধ যারা করেছেন তারা বাধ্য হয়ে করেছেন।

মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল শহরের করের বেতকায় নিহত সেনা সদস্য তানজিম সারোয়ার নির্জনের বাসায় তার স্বজনদের সঙ্গে সমবেদনা ও সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব বলেন।

তিনি বলেন, পিতার কাঁধে সন্তানের লাশ হিমালয়ের চাইতে ভারি। দেলোয়ার সেই ভার বহন করছে- তাকে ও তার পারিবারকে সান্ত্বনা দিতে এসেছি। জন্মের পর মানুষের মৃত্যু অবধারিত। কিন্তু এ রকম মৃত্যু কারো কাম্য হতে পারে না। অনেকে বলে বিগত সরকার আওয়ামী লীগের। আমি বলবো না, বিগত ১৫-১৬ বছর এদেশ শেখ হাসিনার নেতৃত্বে দেশটা ভালো চলে নাই। বিগত সরকার আওয়ামী লীগের ছিল না, মানুষের সরকারও ছিল না- ছিল শেখ হাসিনা সরকারের। এ দেশে যত অপরাধ হয়েছে তার ৯০ ভাগ শেখ হাসিনা নিজে করেছেন আর ১০ ভাগ অপরাধ অন্যরা বাধ্য হয়ে করেছেন।

 

তিনি আরও বলেন, ঘুণে ধরা সমাজটাকে বদলাতে হবে। অল্প কদিনের মধ্যে বিরাট পরিবর্তন হয়েছে, এটাকে বিপ্লব বলা চলে- মহাবিপ্লব বলা যায়। এই বিপ্লব যদি ব্যর্থ হয় তাহলে ভবিষ্যৎ বাংলাদেশের জন্য অন্ধকার অপেক্ষা করছে। সেই জন্যে বৈষম্যবিরোধী জনতার আন্দোলনের সফলতা ধরে রাখতে হবে।
এসময় কৃষক শ্রমিক জনতা লীগের নেতাকর্মীরা তার সঙ্গে ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট