1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
সর্বশেষ :
ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত

স্বৈরাচারী হাসিনার পদত্যাগের পর বাংলার মানুষ স্বাধীনতা পেয়েছে- সাবেক সংসদ সদস্য আনোয়ার-উল-আজিম

রবিউল হোসাইন সবুজ, বিশেষ প্রতিনিধি:
  • প্রকাশিত: শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ২১২ বার পড়া হয়েছে

রবিউল হোসাইন সবুজ, বিশেষ প্রতিনিধি:
কুমিল্লার বাণিজ্য বিখ্যাত লাকসাম দৌলতগঞ্জ ব্যবসায়ী ও সাংবাদিকদের সাথে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।আজ( শুক্রবার) লাকসাম উপজেলার পৌর অডিটোরিয়াম হলরুমে লাকসাম উপজেলা বিএনপির আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নেতা, সাবেক সংসদ সদস্য কর্নেল (অ:)এম. আনোয়ারুল আজিম। তিনি তার বক্তব্যে বলেন, স্বৈরাচারী হাসিনার পদত্যাগের পর বাংলার মানুষ স্বাধীনতা পেয়েছে। লাকসাম মনোহরগঞ্জ উপজেলার মানুষের উন্নয়নের জন্য পূর্বের ন্যায় জাতীয় সংসদ নির্বাচনে দলের প্রার্থী হিসেবে দোয়া চেয়েছেন। লাকসামের সাধারণ ব্যবসায়ীদের ভোটের মাধ্যমে কমিটি গঠন করে শান্তিপূর্ণ ব্যবসায়িক পরিবেশ সৃষ্টি করতে সকলের সহযোগিতা কামনা করেন। এদিকে বাদ মাগরিব লাকসামের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় বলেন, আপনারা স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করবেন। অপরাধ দূর্নীতি অনিয়মের বিরুদ্ধে লিখবেন, সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম ও সরকারের ভালো কাজের বিবরণ তুলে ধরবেন। মানুষ আপনাদের মাধ্যমে ভালো কাজ ও অপরাধ দূর্নীতি অনিয়মের খবর জানতে পারলে, আইনশৃঙ্খলা বাহিনী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারবে। এছাড়াও লাকসামের ব্যবসায়ীরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। নির্বাচিত ব্যবসায়ী সংগঠনের মাধ্যমে ব্যবসায়ীদের পরিচালনা করতে, বিএনপি নেতৃবৃন্দ ও প্রশাসন আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ লাকসাম মনোহরগঞ্জ উপজেলার নেতৃবৃন্দ ও ব্যবসায়ী সাংবাদিকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। তিনি আগামী দিনে লাকসাম মনোহরগঞ্জ উপজেলার শান্তি শৃঙ্খলা উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট