1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
সর্বশেষ :
কুমিল্লার লাকসামে বাকপ্রতিবন্ধী শিশুকে শ্লীলতাহানির অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার মোটরসাইকেলে ঘোরানোর কথা বলে ৯ বছরের শিশুকে অপহরণ, নির্যাতনের পর কচুরিপানার নিচে ফেলে পালানোর অভিযোগ ডিসি সারওয়ার আলমকে পুনর্বহালের দাবি সিলেট মহানগর জামায়াতের ভোট চোর ও ডাকাতরা সংসদে দাঁড়িয়ে জামায়াত নিষিদ্ধের দাবি করতে পারে না: ড. ফয়জুল হক হাসনাবাদ ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে দেলোয়ার হোসেন দেনিসকে শুভেচ্ছা ও অভিনন্দন গাইবান্ধায় যুবদল নেতার হামলায় নিহত শিবির সভাপতি সাইফুল্লাহ বারীর জানাজা সম্পন্ন, এলাকায় উত্তেজনা সিংগাইরে নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ১২০ বছর বয়সেও জীবিকার সন্ধানে বৃদ্ধ কৃষক নারী ও শিশুদের অধিকার রক্ষায় মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত নাথের পেটুয়া ডিগ্রি কলেজে সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল বাকি স্যারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

শিবিরের সকল নেতাকর্মীকে পড়ালেখার পাশাপাশি সৎ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে-এডভোকেট বদিউল আলম সুজন

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৬৩ বার পড়া হয়েছে

মানুষ আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরা জীব। আমাদের যত আয়োজন থাকবে, সকল আয়োজনেরই লক্ষ্য থাকতে হবে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন।তাই শিবিরের প্রতিটি কর্মীকে পড়া লেখার মাধ্যমে এমন ভাবে তাদের জীবন গঠন করতে হবে,যাতে দুনায়াবী সাফল্যের পাশাপাশি নিজেদেরকে আল্লাহর খাঁটি গোলাম হিসাবে প্রস্তুত করা যায় এবং শিবিরের সকল নেতাকর্মীকে পড়ালেখার পাশাপাশি সৎ,যোগ্য ও আদর্শিক করে গড়ে তুলতে হবে। তাহলেই তোমাদের মাধ্যমে/নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে দূর্নীতি, বেকার, ক্ষুধা ও দারিদ্রমুক্ত।

সোমবার সকাল ১০টায় লাকসাম পৌরসভা অডিটোরিয়ামে বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির কুমিল্লা দক্ষিণ জেলা শাখার উদ্যোগে  কর্মী সভায় বিশেষ অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন কুমিল্লা মহানগর জামায়াতের শূরা সদস্য ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এবং সেইপ দ্যা হিউমিনিটি এর চেয়ারম্যান  এডভোকেট বদিউল আলম সুজন।
তিনি বলেন -বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হওয়া সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। পাশাপাশি আহত সকলের সুস্থতা কামনা করছি।
তিনি আরো বলেন-এতদিন যারা আমাদের শাসক ছিলেো,তারা লাকসাম -মনোহরগঞ্জসহ পুরো বাংলাদেশকে লুটেপুটে খেয়েছে। আমাদের লাকসামের সরকারি সমবায় ব্যাংকের সম্পদসহ অনেক বড় বড় সম্পদ/প্রকল্প পর্যন্ত তারা দখল করে নিয়েছে। আজ সময় এসেছে সরকারি সকল সম্পদ উদ্ধার করার,ইনশাআল্লাহ আমরা তা করবই।


কুমিল্লা দক্ষিণ জেলা শিবিরের সভাপতি মো.নজরুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রটারী জাহিদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ইসলামি ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো.ইয়াছিন আরাফাত।
বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির এডভোকেট মো.শাহজাহান,সেক্রেটারী ড.এ কে এম সৈয়দ সরওয়ার উদ্দিন সিদ্দিকী, শিবিরের কেন্দ্রীয় কলেজ সম্পাদক শফি উল্লাহ, কুমিল্লা মহানগর শিবিরের সভাপতি নোমান হোসেন নয়ন, কুমিল্লা দক্ষিণ জেলা শিবিরের সাবেক সভাপতি জুবায়ের ফয়সাল, সাবেক জেলা সভাপতি নিজাম উদ্দিন মহসিন,আব্দুল্লাহ আল নোমান প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট