1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান: ১৩ সমঝোতা স্মারক সই, অভিন্ন ভবিষ্যতের নতুন দিগন্ত মনোহরগঞ্জে সরকারি খালের উপর নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করল উপজেলা প্রশাসন ওয়েস্টিনে RMG Club-এর কর্পোরেট অফিস উদ্বোধন ও BBCCI-এর সাথে সমঝোতা স্মারক সই: উপস্থিত ছিলেন ব্রাজিলের রাষ্ট্রদূত ও আবুল কালাম এমপি শিশুকল্যাণ পরিষদে কবি আল্লামা মাহমুদুল হাসান নিজামী’র স্মরণ সভা অনুষ্ঠিত মনোহরগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় সভা ও ফল উৎসব অনুষ্ঠিত নাথেরপেটুয়া জেনারেল হাসপাতালে সাংবাদিক আবুল কালাম আজাদের নবজাতক কন্যাকে দেখতে সাংবাদিক নেতৃবৃন্দ কুমিল্লা-৬ আসনের সাবেক এমপি ও সাবেক মন্ত্রী লে. কর্নেল (অব.) আকবর হোসেনের ২০তম মৃত্যুবার্ষিকী পালিত শিবালয়ে অসচ্ছল মেধাবী ছাত্রীর পাশে ‘শতরূপা ফাউন্ডেশন’, মাস্টার্সে ভর্তির স্বপ্ন পূরণ নাঙ্গলকোট পৌরসভার ‘গুপ্ত বাজেট’ নিয়ে প্রশ্ন পড়তে গিয়ে ধর্ষণের শিকার ৭ বছরের শিশু, বগুড়ায় মসজিদের ইমাম গ্রেফতার

শিবিরের সকল নেতাকর্মীকে পড়ালেখার পাশাপাশি সৎ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে-এডভোকেট বদিউল আলম সুজন

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৬৫ বার পড়া হয়েছে

মানুষ আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরা জীব। আমাদের যত আয়োজন থাকবে, সকল আয়োজনেরই লক্ষ্য থাকতে হবে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন।তাই শিবিরের প্রতিটি কর্মীকে পড়া লেখার মাধ্যমে এমন ভাবে তাদের জীবন গঠন করতে হবে,যাতে দুনায়াবী সাফল্যের পাশাপাশি নিজেদেরকে আল্লাহর খাঁটি গোলাম হিসাবে প্রস্তুত করা যায় এবং শিবিরের সকল নেতাকর্মীকে পড়ালেখার পাশাপাশি সৎ,যোগ্য ও আদর্শিক করে গড়ে তুলতে হবে। তাহলেই তোমাদের মাধ্যমে/নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে দূর্নীতি, বেকার, ক্ষুধা ও দারিদ্রমুক্ত।

সোমবার সকাল ১০টায় লাকসাম পৌরসভা অডিটোরিয়ামে বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির কুমিল্লা দক্ষিণ জেলা শাখার উদ্যোগে  কর্মী সভায় বিশেষ অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন কুমিল্লা মহানগর জামায়াতের শূরা সদস্য ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এবং সেইপ দ্যা হিউমিনিটি এর চেয়ারম্যান  এডভোকেট বদিউল আলম সুজন।
তিনি বলেন -বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হওয়া সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। পাশাপাশি আহত সকলের সুস্থতা কামনা করছি।
তিনি আরো বলেন-এতদিন যারা আমাদের শাসক ছিলেো,তারা লাকসাম -মনোহরগঞ্জসহ পুরো বাংলাদেশকে লুটেপুটে খেয়েছে। আমাদের লাকসামের সরকারি সমবায় ব্যাংকের সম্পদসহ অনেক বড় বড় সম্পদ/প্রকল্প পর্যন্ত তারা দখল করে নিয়েছে। আজ সময় এসেছে সরকারি সকল সম্পদ উদ্ধার করার,ইনশাআল্লাহ আমরা তা করবই।


কুমিল্লা দক্ষিণ জেলা শিবিরের সভাপতি মো.নজরুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রটারী জাহিদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ইসলামি ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো.ইয়াছিন আরাফাত।
বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির এডভোকেট মো.শাহজাহান,সেক্রেটারী ড.এ কে এম সৈয়দ সরওয়ার উদ্দিন সিদ্দিকী, শিবিরের কেন্দ্রীয় কলেজ সম্পাদক শফি উল্লাহ, কুমিল্লা মহানগর শিবিরের সভাপতি নোমান হোসেন নয়ন, কুমিল্লা দক্ষিণ জেলা শিবিরের সাবেক সভাপতি জুবায়ের ফয়সাল, সাবেক জেলা সভাপতি নিজাম উদ্দিন মহসিন,আব্দুল্লাহ আল নোমান প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট