1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
সর্বশেষ :
কুমিল্লার লাকসামে বাকপ্রতিবন্ধী শিশুকে শ্লীলতাহানির অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার মোটরসাইকেলে ঘোরানোর কথা বলে ৯ বছরের শিশুকে অপহরণ, নির্যাতনের পর কচুরিপানার নিচে ফেলে পালানোর অভিযোগ ডিসি সারওয়ার আলমকে পুনর্বহালের দাবি সিলেট মহানগর জামায়াতের ভোট চোর ও ডাকাতরা সংসদে দাঁড়িয়ে জামায়াত নিষিদ্ধের দাবি করতে পারে না: ড. ফয়জুল হক হাসনাবাদ ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে দেলোয়ার হোসেন দেনিসকে শুভেচ্ছা ও অভিনন্দন গাইবান্ধায় যুবদল নেতার হামলায় নিহত শিবির সভাপতি সাইফুল্লাহ বারীর জানাজা সম্পন্ন, এলাকায় উত্তেজনা সিংগাইরে নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ১২০ বছর বয়সেও জীবিকার সন্ধানে বৃদ্ধ কৃষক নারী ও শিশুদের অধিকার রক্ষায় মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত নাথের পেটুয়া ডিগ্রি কলেজে সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল বাকি স্যারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

কেউ দখল-চাঁদাবাজি করলে ছাড় দেওয়া হবে না : ইশরাক হোসেন

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ২২৩ বার পড়া হয়েছে

বিএনপির নাম ব্যবহার করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে কেউ দখলদারিত্ব ও চাঁদাবাজি করলে নিকটস্থ সেনা ক্যাম্পে অভিযোগ দিতে বলেছেন দলটির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে বিএনপির সাবেক মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

বুধবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ কথা বলেন।

ইশরাক হোসেন আরও লিখেছেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার কোনো বাজার, মার্কেট, হকার বা অন্য কোনো বাণিজ্যিক এলাকা বা স্থাপনায় আমার অথবা আমাদের দলের নাম ব্যবহার করে চাঁদা চাইলে বা দখল করতে চাইলে নিকটস্থ সেনা ক্যাম্পে অভিযোগ দিন।

কেউ দখল-চাঁদাবাজি করলে ছাড় দেওয়া হবে না জানিয়ে তিনি বলেন, আমিও দলের নির্দেশে চাঁদাবাজদের বিরুদ্ধে লাঠি নিয়ে নামবো। আর এক মুহূর্ত ছাড় দেওয়া হবে না।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট