1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
সর্বশেষ :
মোটরসাইকেলে ঘোরানোর কথা বলে ৯ বছরের শিশুকে অপহরণ, নির্যাতনের পর কচুরিপানার নিচে ফেলে পালানোর অভিযোগ ডিসি সারওয়ার আলমকে পুনর্বহালের দাবি সিলেট মহানগর জামায়াতের ভোট চোর ও ডাকাতরা সংসদে দাঁড়িয়ে জামায়াত নিষিদ্ধের দাবি করতে পারে না: ড. ফয়জুল হক হাসনাবাদ ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে দেলোয়ার হোসেন দেনিসকে শুভেচ্ছা ও অভিনন্দন গাইবান্ধায় যুবদল নেতার হামলায় নিহত শিবির সভাপতি সাইফুল্লাহ বারীর জানাজা সম্পন্ন, এলাকায় উত্তেজনা সিংগাইরে নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ১২০ বছর বয়সেও জীবিকার সন্ধানে বৃদ্ধ কৃষক নারী ও শিশুদের অধিকার রক্ষায় মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত নাথের পেটুয়া ডিগ্রি কলেজে সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল বাকি স্যারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মায়ের জন্য ওষুধ কিনতে গিয়ে শিশুকে ধর্ষণ, ফার্মেসি মালিক গ্রেপ্তার

স্বৈরাচার শেখ হাসিনা পতনে জীবন দানকারীরা জাতীয় বীর : রফিকুল ইসলাম খান

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ২৯৮ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, স্বৈরাচার শেখ হাসিনা পতন আন্দোলনে ছাত্র-জনতার যারা জীবন দিয়েছেন, তারা আমাদের জাতীয় বীর। রাষ্ট্রীয়ভাবেই তাদের জাতীয় বীর ঘোষণা করা উচিত।

বুধবার (২১ আগস্ট) রাতে ঢাকার পল্টনে সিরাজগঞ্জ ফোরাম, ঢাকা আয়োজিত উল্লাপাড়া-সলঙ্গাবাসীর সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

রফিকুল ইসলাম খান বলেন, রাজনৈতিক পট পরিবর্তনের পর বিভিন্ন জায়গায় দখল বাণিজ্য হচ্ছে। সাইনবোর্ড পরিবর্তন হচ্ছে। জামায়াত শিবির তখন মানুষের পাশে দাড়িয়েছে। হিন্দুদের মন্দির পাহারা দিয়েছে।

সিরাজগঞ্জ ফোরাম ঢাকার সভাপতি ও জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির ড. অ্যাডভোকেট হেলাল উদ্দিনের সভাপতিত্বে এবং ফোরামোর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আসাদ উদ্দিনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় দফতর সম্পাদক মাওলানা নূর মোহাম্মদ মন্ডল, কৃষিবিদ রাকিব হাসান, প্রভাষক আতিকুর রহমান ও আলাউদ্দিন আল আজাদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট