1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
সর্বশেষ :
মৌলভীবাজারে শিশু বলাৎকারের লোমহর্ষক ঘটনা: সিলেটে পালানোর পর জনতা-পুলিশের যৌথ অ্যাকশনে আটক ২ রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আসামি সোহেল-স্বপ্নার ফাঁসির রায় শিল্পকলা একাডেমিতে মাটির সুর-এর “রৌদ্রছায়ার কাব্যসন্ধ্যা” সফলভাবে সম্পন্ন লুক্রেশিয়া…..সাদ্দাম বিশ্বাস ইসলামী ব্যাংক নিয়ে টানাটানি করার সুযোগ দেওয়া হবে না: ডা. শফিকুর রহমান মায়ের প্রতি অবহেলা: যুগ্মসচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার মনোহরগঞ্জে হুমায়ুন কবির ব্রাদার্স ফোরামের উদ্যোগে ‘ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান’ অনুষ্ঠিত বাসার গেটে চাপাতি ঠেকিয়ে ছিনতাই, ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ১ স্কুলছাত্রীকে ফিল্মি স্টাইলে বাড়ি থেকে তুলে নেয়ার ভিডিও ভাইরাল ঘুমের ওষুধ খেয়ে হাসপাতালে অভিনেত্রী!

রাজধানীতে শেখ হাসিনার বিরুদ্ধে আরো ৬ হত্যা মামলা

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ২৮৯ বার পড়া হয়েছে

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে বুধবার ঢাকায় আরো অন্তত ছয়টি মামলা হয়েছে। ছয়টিই হত্যা মামলা।

এর মধ্যে, মিরপুর, রামপুরা ও সূত্রাপুর থানায় তিনজন নিহতের ঘটনায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করা হলে সংশ্লিষ্ট তিন থানাকে মামলা গ্রহণের নির্দেশ দেয় আদালত। ভারপ্রাপ্ত কর্মকর্তাদের অভিযোগগুলোকে এজাহার হিসেবে রেকর্ড করতে বলা হয়।

তিনটি এজাহারের বক্তব্য মোটামুটি একই।

যাতে বলা হয়েছে, কোটা সংস্কার আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মী এবং পুলিশ সদস্যরা আন্দোলনকারীদের এলোপাতাড়ি গুলি ছোড়েন যার নির্দেশ দাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম উল্লেখ করা হয়েছে।

মিরপুর-১০ গোল চত্বরে র‌্যাবের হেলিকপ্টার থেকে ছোড়া গুলিতে রংপুর ক্যামিকেল লিমিটেডের অফিস সহকারী ফিরোজ তালুকদার হত্যার অভিযোগে করা মামলায় শেখ হাসিনা ছাড়াও আসামি করা হয়েছে সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে।

এছাড়া, রামপুরার মামলায় রাসেল মিয়া নামে একজন বেসরকারি চাকরিজীবী এবং সূত্রাপুর থানার মামলায় এলেম আল ফায়দি নামে একজন টেকনিশিয়ানকে হত্যার অভিযোগ আনা হয়েছে।

উপরের তিনটি ছাড়াও, তেজগাঁও এলাকায় পুলিশের গুলিতে মো: তৌহিদুল হক নামে এক বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু শিক্ষার্থীকে হত্যার অভিযোগে শেখ হাসিনাসহ ৪৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরীর আদালতে তৌহিদের বড় ভাই তারিকুল ইসলাম এ মামলা করেন। আদালত তেজগাঁও থানা পুলিশকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।

নিউমার্কেট এলাকার ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ নিহতের ঘটনায় নিউ মার্কেট থানার একটি মামলায় শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়েছে।

মিরপুর এলাকায় ১৯ শে জুলাই মো: আকরাম খান রাব্বি নামে একজন পুলিশের গুলিতে নিহত হন। এই ঘটনায়ও এজাহারে আসামি হিসেবে উল্লেখ রয়েছে শেখ হাসিনার নাম।

সূত্র : বিবিসি

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট