1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
সর্বশেষ :
মোটরসাইকেলে ঘোরানোর কথা বলে ৯ বছরের শিশুকে অপহরণ, নির্যাতনের পর কচুরিপানার নিচে ফেলে পালানোর অভিযোগ ডিসি সারওয়ার আলমকে পুনর্বহালের দাবি সিলেট মহানগর জামায়াতের ভোট চোর ও ডাকাতরা সংসদে দাঁড়িয়ে জামায়াত নিষিদ্ধের দাবি করতে পারে না: ড. ফয়জুল হক হাসনাবাদ ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে দেলোয়ার হোসেন দেনিসকে শুভেচ্ছা ও অভিনন্দন গাইবান্ধায় যুবদল নেতার হামলায় নিহত শিবির সভাপতি সাইফুল্লাহ বারীর জানাজা সম্পন্ন, এলাকায় উত্তেজনা সিংগাইরে নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ১২০ বছর বয়সেও জীবিকার সন্ধানে বৃদ্ধ কৃষক নারী ও শিশুদের অধিকার রক্ষায় মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত নাথের পেটুয়া ডিগ্রি কলেজে সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল বাকি স্যারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মায়ের জন্য ওষুধ কিনতে গিয়ে শিশুকে ধর্ষণ, ফার্মেসি মালিক গ্রেপ্তার

মেয়াদ মেয়াদ করে অস্থির হওয়ার কিছু নাই: উপদেষ্টা রিজওয়ানা

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪
  • ২৪৮ বার পড়া হয়েছে

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর কয়েকদিন দেশে কার্যত সরকার ছিল না। এ সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটে। অবশেষে গতকাল (৮ আগস্ট) ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিয়েছে। দায়িত্ব নিয়েই কাজে নেমে পড়েছেন উপদেষ্টারা।

আজ সংবাদমাধ্যমের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার আগে থেকেই এই সরকারের মেয়াদ নিয়ে আলোচনা ছিল। যদিও এ ব্যাপারে সংশ্লিষ্টদের কাছ থেকে কোনো পরিষ্কার ধারণা পাওয়া যায়নি।

মন্ত্রণালয় বুঝে পাওয়ার দিন রিজওয়ানা হাসানকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘মেয়াদের বিষয়ে এখন আলোচনা করা বা সিদ্ধান্ত নেওয়া সম্ভব না। কারণ, আপনি কী সংস্কার চান, সেটা না বুঝে তো আমি মেয়াদের কথা বলতে পারব না। আর সংস্কার যদি আপনারা না চান, তাহলে অন্য কথা।’

মেয়াদ নিয়ে ভেবে ‘অস্থির’ না হয়ে বরং রাষ্ট্র সংস্কারের দিকে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে এই উপদেষ্টা বলেন, ‘এখনই মেয়াদ মেয়াদ করে অস্থির হওয়ার কিছু নাই। আমরা সবাই গণতান্ত্রিক দেশে যাতে যাত্রা শুরু করতে পারি, সেটার প্রস্তুতির জন্যই তো এই অন্তর্বর্তীকালীন সরকার। সে প্রস্তুতি নেওয়ার জন্য যতটুকু সময় দরকার, ততটুকুই নেওয়া হবে। শেষ পর্যন্ত গণতন্ত্রের দিকেই আমাদের যাত্রা করতে হবে।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট