1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে বৃক্ষ রোপন ও মাছের পোনা অবমুক্তকরন

ব্যারিস্টার আরমান এখন মুক্ত

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪
  • ৩৪৯ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মরহুম মীর কাসেম আলীর ছেলে ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান এখন মুক্ত। একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

আজ মঙ্গলবার সকালে ব্যারিস্টার আরমানকে উত্তরা এলাকায় ছেড়ে দেয়া হয়।

এরপর পাশের একটি হাসপাতালে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা করে তিনি পরিবারের সদস্যদের খবর দেন। তারা এসে তাকে বাড়িতে নিয়ে যান।

উল্লেখ্য, ২০১৬ সালের ১০ আগস্ট রাত পৌনে ১২টার দিকে মিরপুর ডিওএইচএসের ৭ নম্বর সড়কের বাসা থেকে সাদা পোশাকের কয়েকজন লোক এসে কোনো ওয়ারেন্ট ছাড়াই ব্যারিস্টার আহমেদ বিন কাসেমকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। এর পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। ওই সময় বিতর্কিত আদালতে মীর কাসেম আলীর বিচার চলছিল। মীর কাসেম আলীর শেষ ইচ্ছা ছিল তার অতি স্নেহের পুত্র ব্যারিস্টার আরমান তার নামাযে জানাযায় ইমামতি করবেন। তার সে ইচ্ছাও পূরণ করা হয়নি।

অবশেষে শেখ হাসিনার পতনের পর মুক্ত হলেন ব্যারিস্টর আরমান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট