1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে বৃক্ষ রোপন ও মাছের পোনা অবমুক্তকরন

দেশ ও গণতন্ত্রের স্বার্থে শিক্ষার্থীদের পাশে দাঁড়ান : মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ১৭ জুলাই, ২০২৪
  • ২৮৩ বার পড়া হয়েছে

আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার চাইলে কোটার যৌক্তিক সংস্কার করে সমস্যার সমাধান করতে পারতো, কিন্তু তা না করে ছাত্রদের ওপর ঝাঁপিয়ে পড়েছে, ছাত্রদের খুন করেছে। বিএনপি, বিভিন্ন সমমনা দল ও দেশবাসীকে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাই, দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে শিক্ষার্থীদের পাশে দাঁড়ান।

বুধবার জাতীয় মসজিদ বায়তুল মোকারমের উত্তর গেটে আন্দোলন নিহত শিক্ষার্থীদের গায়েবানা জানাজা শেষে সাংবাদিকের সঙ্গে আলাপকালে এ কথা বলেন মির্জা ফখরুল।

বিএনপি মহাসচিব বলেন, আমরা কোটা সংস্কারের এই আন্দোলনের সঙ্গে জড়িত নই, শিক্ষার্থীদের ন্যায়সঙ্গত যৌক্তিক দাবিতে আমাদের সমর্থন আছে, থাকবে। আইনশৃঙ্খলা বাহিনী আমাদের কেন্দ্রীয় কার্যালয়ে বোমা ও লাঠি রেখে অভিযানের নাটক করেছে। শিক্ষার্থীদের এই ন্যায়সঙ্গত আন্দোলন ভিন্নখাতে নিতে অপচেষ্টা চালাচ্ছে সরকার।

 

ঢাকাসহ দেশের সব বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে, সাংবাদিকদের এ সংক্রান্ত প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, পাকিস্তান আমলেও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে আন্দোলন দমন করতে চেষ্টা চালানো হতো।

তিনি বলেন, শিক্ষার্থীদের ন্যায়সঙ্গত দাবি আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করা যেত। কিন্তু শুধু জেদের বশে শিক্ষার্থীদের ওপর এমন হত্যাকাণ্ড ঘটাল সরকার।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট