1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বুধবার, ১০ জুন ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
জামায়াত আমির ইসলামী ব্যাংক ক্ষতিগ্রস্ত হলে দেশের ব্যাংকিং ব্যবস্থা ভেঙে পড়বে স্বরাষ্ট্রমন্ত্রী ইসলামী ব্যাংক, মির্জা ফখরুল ও জামায়াত-কেউ ইসলাম নয় মনোহরগঞ্জের সরসপুুরে বসত বাড়িতে দুর্বৃত্তদের হামলা মৌলভীবাজারে শিশু বলাৎকারের লোমহর্ষক ঘটনা: সিলেটে পালানোর পর জনতা-পুলিশের যৌথ অ্যাকশনে আটক ২ রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আসামি সোহেল-স্বপ্নার ফাঁসির রায় শিল্পকলা একাডেমিতে মাটির সুর-এর “রৌদ্রছায়ার কাব্যসন্ধ্যা” সফলভাবে সম্পন্ন লুক্রেশিয়া…..সাদ্দাম বিশ্বাস ইসলামী ব্যাংক নিয়ে টানাটানি করার সুযোগ দেওয়া হবে না: ডা. শফিকুর রহমান মায়ের প্রতি অবহেলা: যুগ্মসচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার মনোহরগঞ্জে হুমায়ুন কবির ব্রাদার্স ফোরামের উদ্যোগে ‘ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান’ অনুষ্ঠিত

নারী দল নিয়ে কেন লুকোচুরি!

অনলাইন ডেস্ক:
  • প্রকাশিত: সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪৫ বার পড়া হয়েছে

এশিয়ান কাপ ফুটবল চূড়ান্ত পর্ব

হামজা দেওয়ান চৌধুরী, সামিত সোম, জায়ান আহমেদ, ফাহমিদুল ইসলামদের জাতীয় দলে অন্তর্ভুক্ত করেও বাংলাদেশ পুরুষ দল এশিয়ান কাপ ফুটবলের চূড়ান্ত পর্বে জায়গা করে নিতে পারেনি। অথচ নারী জাতীয় দল ঠিকই জায়গা করে নিয়েছে। যা বাংলাদেশের জন্য বড় প্রাপ্তি। প্রথমবারের মতো এশিয়া-সেরা আসরে অংশ নেবেন আফঈদা খন্দকাররা। মার্চের ১ তারিখ থেকে মাঠে গড়াবে চূড়ান্ত পর্ব। অভিষেক আসরে কারা খেলবেন তা নিয়ে হইচই পড়ে যাওয়ার কথা। কারণ এই দল চূড়ান্ত পর্বে যাই করুক ইতিহাসের অংশ হয়ে থাকবে। বাংলাদেশের মেয়েরা এত বড় আসরে অংশ নেবেন কেউ কি তা ভেবেছিল?

বাফুফের সামনে তো আন্তর্জাতিক ফুটবলে বড় কোনো ম্যাচ নেই। মার্চের শেষের দিকে চূড়ান্ত পর্ব থেকে বাদ পড়ে যাওয়া হামজারা সিঙ্গাপুরের বিপক্ষে তাদের শেষ ম্যাচ খেলবে। এ তো শুধু আনুষ্ঠানিকতা। নারী জাতীয় দলই তো আলোচনায় বড় ইস্যু হওয়ার কথা। কারা এ স্বপ্নের দলে সুযোগ পাবেন তা তো ফুটবলপ্রেমীদের মুখে মুখে থাকার কথা। এক মাস পরই যখন স্বপ্নের অভিষেক হতে চলেছে, তখন নারী দল নিয়ে কোনো আলোচনা আছে কি? কেমন জানি নীরবতা ও লুকোচুরি দেখা যাচ্ছে।

হেড কোচ পিটার বাটলার মেয়েদের নিয়ে অনুশীলনও শুরু করে দিয়েছেন। ঢাকা জাতীয় স্টেডিয়ামে মেয়েরা ঘাম ঝরাচ্ছেন। এরপরও কারা আছেন বা চূড়ান্ত দলে থাকবেন তা যেন অন্ধকারে রয়েছে। অনুশীলন যে শুরু হয়েছে তাও মিডিয়াকে জানানো হয়নি। এ নিয়ে এক মিডিয়ার কাছে নারী উইং কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণও বিস্ময় প্রকাশ করেছেন। প্রশ্ন হচ্ছে কেন এ অবস্থা। কেউ কেউ বলছেন, কোচ বাটলারই এর জন্য দায়ী। তিনি নাকি খেলোয়াড়ের নাম গোপন রাখতে চাচ্ছেন। এর পেছনে বড় কারণ হচ্ছে সাবিনা খাতুন, মাসুরা পারভীনরা। এরা সাফ ফুটসালে দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করে বাংলাদেশকে শিরোপা এনে দেন।

অনেকের ধারণা ছিল এশিয়ান কাপ চূড়ান্ত পর্বে সাবিনাদের মতো অভিজ্ঞ খেলোয়াড়দের দলে রাখা হবে। চূড়ান্ত দলে নেওয়ার আগে অনুশীলনে তাদের যাচাই করা হবে। কিছুই হলো না। এ নিয়ে বাটলার মুখে যেন তালা দিয়েছেন। বাফুফের কি কিছু করার নেই। নাকি কিছু করলে কোচ দায়িত্ব ছেড়ে দিতে পারেন, এই ভয়ে? সাবিনারা যদি যোগ্যতার প্রমাণ দিতে পারেন তাহলে জাতীয় দলে ফিরতেই পারেন। বাফুফে তো পরিষ্কার করে কিছু বলছে না। এশিয়ান কাপে যাচ্ছে মেয়েরা। এখনো যদি সব এলোমেলো থাকে তাহলে লাভ হলো কী?

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট