1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত

মনোহরগঞ্জে চার বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে একজন গ্রেপ্তার

মোঃ আলমগীর হোসেন
  • প্রকাশিত: শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
  • ১৯৮ বার পড়া হয়েছে
মনোহরগঞ্জে ৪বছরের নাতনিকে ধর্ষণচেষ্টায় অভিযুক্ত মনির

মোঃ আলমগীর হোসেনঃ

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার সাতেশ্বর গ্রামে ৪ বছরের নাতনিকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে মোঃ মনির ইসলাম (৪৭) এর বিরুদ্ধে। বৃহস্পতিবার (৩ এপ্রিল) দিবাগত রাত ৯টায় এ ঘটনা ঘটে। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী এসে মনিরকে গণধোলাই দিয়ে পুলিশকে খবর দিয়ে তুলে দেয়।

মনোহরগঞ্জ থানা পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে -মনোহরগঞ্জ উপজেলার সাতেশ্বর গ্রামের  মোঃ ওমর ফারুক ও সামশুন্নাহার দম্পতির ৪ বছর বয়সের শিশু সন্তান ফাহমিদা সুলতানা ফাইজা।

একই বাড়ির পাশের ঘরের বাসিন্দা মোঃ মনির ইসলাম(সম্পর্কে দাদা) গত ৩ এপ্রিল দিবাগত রাত ৯টার দিকে ফাইজাকে কোলে নেওয়ার কথা বলে মনির তার বসত ঘরের সিঁড়িতে নিয়ে যায়। এক পর্যায়ে শিশু ফাইজার যৌনীতে মনির আঙ্গুল ঢুকিয়ে ও মনিরের পুরুষাঙ্গ ফাইজার হাতে লাগিয়ে রাখে। এতে ফাইজা চিৎকার করলে পাশের ঘরের লোকজন ঘটনাটি দেখতে পান। মূহুর্তের মধ্যেই বিষয়টি ছড়িয়ে পড়লে মনির পালানোর চেষ্টা করলে এলাকাবাসী তাকে (মনিরকে)গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।

শুক্রবার (৪ এপ্রিল)ফাইজার মা  বাদী হয়ে মনোহরগঞ্জ থানায় একটি যৌন পীড়ন সংক্রান্ত মামলা দায়ের করেন।

এবিষয়ে মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপুল চন্দ্র দে জানান- ঘটনাটি শুনে আমরা অভিযুক্ত মনিরকে গ্রেপ্তার করে পুলিশের পাহারায় মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করানো হচ্ছে । তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট