1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
সর্বশেষ :
ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত

ইহরামের কাপড় পরা অবস্থায় ২ আওয়ামী লীগ নেতা আটক

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ৩০৫ বার পড়া হয়েছে

সৌদি আরব পালাতে গিয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হয়েছেন আওয়ামী লীগের দুই নেতা। সোমবার (২৬ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাদের আটক করে। পরে তাদের সিলেট মেট্রোপলিটন পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আটকরা হলেন, সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ শামিম আহমদ ও প্রচার সম্পাদক আব্দুর রহমান জামিল। আটক জামিল সিলেট রেড ক্রিসেন্ট শাখার সেক্রেটারি। আটকের সময় তারা হজের ইহরামের কাপড় পরা অবস্থায় ছিলেন।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, আটক আওয়ামী লীগের দুই নেতা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (বিজি ২৩৫) সৌদি আরবের জেদ্দায় যাওয়ার কথা ছিল। বিমানবন্দরের কয়েকটি নিরাপত্তা স্তর পেরিয়ে ইমিগ্রেশনে চলে যান তারা। কিন্তু ইমিগ্রেশনের সময় তাদের আটকে দেওয়া হয়। পরে বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ শেষে তাদের কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়। আটকের সময় তারা হজের ইহরামের কাপড় পরা অবস্থায় ছিলেন।

এসএমপির অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম দুইজনকে আটকের সত্যতা নিশ্চিত করে জানান, তাদের কোতোয়ালি থানায় আনা হয়েছে। দুইজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে কোনো মামলা আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট