1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ :
মোটরসাইকেলে ঘোরানোর কথা বলে ৯ বছরের শিশুকে অপহরণ, নির্যাতনের পর কচুরিপানার নিচে ফেলে পালানোর অভিযোগ ডিসি সারওয়ার আলমকে পুনর্বহালের দাবি সিলেট মহানগর জামায়াতের ভোট চোর ও ডাকাতরা সংসদে দাঁড়িয়ে জামায়াত নিষিদ্ধের দাবি করতে পারে না: ড. ফয়জুল হক হাসনাবাদ ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে দেলোয়ার হোসেন দেনিসকে শুভেচ্ছা ও অভিনন্দন গাইবান্ধায় যুবদল নেতার হামলায় নিহত শিবির সভাপতি সাইফুল্লাহ বারীর জানাজা সম্পন্ন, এলাকায় উত্তেজনা সিংগাইরে নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ১২০ বছর বয়সেও জীবিকার সন্ধানে বৃদ্ধ কৃষক নারী ও শিশুদের অধিকার রক্ষায় মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত নাথের পেটুয়া ডিগ্রি কলেজে সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল বাকি স্যারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মায়ের জন্য ওষুধ কিনতে গিয়ে শিশুকে ধর্ষণ, ফার্মেসি মালিক গ্রেপ্তার

মনোহরগঞ্জে ভূমি সেবা সপ্তাহ-২০২৪ এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ হুমায়ূন কবির মানিক
  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
  • ৩৬০ বার পড়া হয়েছে

মোঃ হুমায়ুন কবির মানিকঃ

“স্মার্ট ভূমি সেবা,স্মার্ট নাগরিক” এ প্রতিপ্রাদ্য সামনে রেখে কুমিল্লার মনোহরগঞ্জে ভূমি সেবা সপ্তাহ-২০২৪ এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমি অফিস সংলগ্ন প্রাঙ্গনে উক্ত উদ্বোধন ও আলোচনা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার উজালা রানী চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবদুল মান্নান চৌধুরী।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাছরিন এর সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আমিরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান শিরিন আক্তার মুক্তা, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল আজিজ, মৈশাতুয়া ইউপি চেয়ারম্যান মফিজুল ইসলাম প্রমুখ।

এসময় উপজেলা ভূমি অফিসের নাজির নারায়ন দেব বর্মনসহ উপজেলা ভূমি অফিস-সহ বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীগণ ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা, ভূমি ব্যবস্থাপনায় জনগণের হয়রানি বন্ধ ও এ সংক্রান্ত সকল সেবা সহজলভ্য করতে এবং ভূমি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকারের নানা পদক্ষেপের কথা তুলে ধরেন।

এসময় তথ্য-প্রযুক্তিকে কাজে লাগিয়ে ঘরে বসেই যেন সাধারণ মানুষ ভূমি সুরক্ষাসহ অন্যান্য কার্যক্রম সম্পন্ন করতে পারে তা নিশ্চিতকরণে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় সেবা প্রদানের অনুরোধ করেন তারা।

এছাড়া ওইদিন ভূমি সেবা সপ্তাহ-২০২৪ এর উদ্বোধন উপলক্ষে স্থানীয় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণের ভূমি সম্পর্কিত এক কুইজ প্রতিযোগিতার আয়োজন ও প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে ‍পুরস্কার বিতরণ করা হয়।

 

 

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট