1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ অপরাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে বৃক্ষ রোপন ও মাছের পোনা অবমুক্তকরন মনোহরগঞ্জের হাসনাবাদে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মনোহরগঞ্জে ইউএনও ও এসিল্যান্ড না থাকায় প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা

আবদুল বাকী মিলন, মনোহরগঞ্জ
  • প্রকাশিত: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

আবদুল বাকী মিলন, মনোহরগঞ্জ

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) এক সাথে অনুপস্থিত থাকায় প্রশাসনিক কার্যক্রম প্রায় স্থবির হয়ে পড়েছে। এতে জমির খাজনা খারিজসহ গুরুত্বপূর্ণ সেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মনোহরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহমিদা আক্তারকে চলতি বছরের ২৬ এপ্রিল বদলি করা হয়। এরপর থেকে এ পদটি শূন্য রয়েছে। ওই সময় থেকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে পর্যায়ক্রমে তৎকালীন ইউএনও গাজালা পারভীন রুহি এসিল্যান্ডের দায়িত্ব পালন করেন। কিন্তু চলতি বছরের ২৮ আগস্ট গাজালা পারভীন রুহি বদলি হয়ে মনোহরগঞ্জ ত্যাগ করলে ইউএনও পদটিও খালি হয়। ফলে দীর্ঘদিন ধরে এসিল্যান্ড না থাকা এবং বর্তমানে ইউএনও পদ খালি হওয়ায় উপজেলা প্রশাসনের কার্যক্রমে চরম স্থবিরতা নেমে এসেছে।

বিশেষ করে ভূমি অফিসে জমির খাজনা খারিজ, নামজারি ও সংশ্লিষ্ট কাজ বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। ভূমি অফিসে খাজনা খারিজ করতে আসা এক ভুক্তভোগী জানান, খারিজ শেষ করে জমি বিক্রির মাধ্যমে মেয়ের বিয়ে ও পারিবারিক খরচ চালানোর পরিকল্পনা ছিল তাঁর। কিন্তু এসিল্যান্ড না থাকায় তিনি কাজটি সম্পন্ন করতে পারছেন না।

আজ রোববার সরজমিন উপজেলা পরিষদে গিয়ে দেখা যায়, অফিস খোলা থাকলেও অনেক দফতরে কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতি নেই। প্রশাসনের মূল চালিকাশক্তি ইউএনও অনুপস্থিত থাকায় কর্মচারীদের মধ্যে গাফিলতির প্রবণতাও লক্ষ্য করা গেছে।

এ বিষয়ে কুমিল্লা জেলা প্রশাসক রোজি আকতার বলেন, মনোহরগঞ্জ উপজেলায় ইউএনও এবং এসিল্যান্ড নিয়োগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিনীত অনুরোধ করা হয়েছে।

এলাকাবাসীর দাবি, দ্রুত ইউএনও এবং এসিল্যান্ড পদে কর্মকর্তা নিয়োগ ও কার্যকর উপস্থিতি নিশ্চিত করে প্রশাসনিক সেবা স্বাভাবিক করা হোক।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট