1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে বৃক্ষ রোপন ও মাছের পোনা অবমুক্তকরন মনোহরগঞ্জের হাসনাবাদে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

হাতিমারা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

আবদুল বাকী মিলন,মনোহরগঞ্জ প্রতিনিধিঃ
  • প্রকাশিত: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

আবদুল বাকী মিলন,মনোহরগঞ্জ প্রতিনিধিঃ
“শিক্ষক-অভিভাবকের সম্মিলিত শক্তি শিক্ষায় বয়ে আনবে সমৃদ্ধি ও মুক্তি” এই স্লোগানকে সামনে রেখে উৎসবমুখর পরিবেশে মনোহরগঞ্জ উপজেলার উত্তর হাওলা ইউনিয়নের হাতিমারা উচ্চ বিদ্যালয়ে এক অভিভাবক সমাবেশ ও মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক জাফর ইকবাল বাচ্চু।
বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মোঃ  আবুল বাশার এর সভাপতিত্বে ও শিক্ষক মাওঃ মহিন উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন উত্তর হাওলা ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলাম মিন্টু, সাবেক কৃষি বিষয়ক সম্পাদক শাহজাহান ভুইয়া, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইয়াসিন ফরাজি,তথা ও গবেষণা বিষয়ক সম্পাদক আবু তাহের বিএ, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক জহিরুল ইসলাম জুয়েল, উওর হাওলা ইউনিয়ন যুবদলের আহবায়ক জয়নাল আবেদীন, মহিব উল্লাহ, আলী আহসান বাবুল,অভিভাবক সদস্য ইন্জিনিয়ারিং রফিকুল ইসলাম, বিএনপি নেতা আবু ইউসুফ প্রমখ।

বক্তারা বলেন, “শিক্ষা জাতির মেরুদণ্ড। আর এই মেরুদণ্ডকে শক্ত করতে হলে শিক্ষক ও অভিভাবকের যৌথ প্রয়াস অপরিহার্য। শুধু বিদ্যালয়ই নয়, শিক্ষার্থীদের পড়াশোনা ও সঠিক মানুষ হিসেবে গড়ে তোলার পেছনে পরিবারেরও সমান দায়িত্ব রয়েছে।” তারা আরও উল্লেখ করেন, হাতিমারা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা যেন আগামী দিনে দেশ ও জাতির নেতৃত্ব দিতে পারে, সে লক্ষ্যে শিক্ষক ও অভিভাবকদের প্রতিনিয়ত নিবিড় যোগাযোগ রাখতে হবে।
এসময় অভিভাবক, শিক্ষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট