1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে বৃক্ষ রোপন ও মাছের পোনা অবমুক্তকরন মনোহরগঞ্জের হাসনাবাদে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

চাটখিলে যৌতুকের দাবিতে স্ত্রী-সন্তানকে পিটিয়ে জখম, অভিযুক্ত স্বামী পলাতক

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি:
  • প্রকাশিত: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি:

নোয়াখালীর চাটখিলে যৌতুকের দুই লাখ টাকা না পেয়ে স্ত্রী ও অবুঝ সন্তানকে বেধড়ক পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে সিদ্দিক নামের এক যুবকের বিরুদ্ধে। উপজেলার পূর্ব পরকোট (দশঘররিয়া) গ্রামে এই বর্বরোচিত ঘটনাটি ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত সিদ্দিক পলাতক রয়েছে।

আহত স্ত্রী ও সন্তানকে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেছেন। তারা বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় ও ভুক্তভোগীর পারিবারিক সূত্রে জানা যায়, অভিযুক্ত সিদ্দিক দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং একাধিক নারীর সাথে পরকীয়ায় লিপ্ত। এসব অপকর্মের প্রতিবাদ করায় স্ত্রীর ওপর প্রায়শই মানসিক ও শারীরিক নির্যাতন চালাত সে। এর ধারাবাহিকতায় সম্প্রতি স্ত্রীর কাছে দুই লাখ টাকা যৌতুক দাবি করে সিদ্দিক। ঘটনার দিন যৌতুকের টাকা নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে সে তার স্ত্রী ও সন্তানকে এলোপাতাড়ি মারধর করে রক্তাক্ত জখম করে। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে সিদ্দিক দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এ ঘটনায় চরম ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন ভুক্তভোগীর পরিবার ও এলাকার বাসিন্দারা। ভুক্তভোগী পরিবারটি অবিলম্বের চাটখিল থানার অফিসার ইনচার্জের (ওসি) দৃষ্টি আকর্ষণ করে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্ত সিদ্দিককে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট