1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে বৃক্ষ রোপন ও মাছের পোনা অবমুক্তকরন মনোহরগঞ্জের হাসনাবাদে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মনোহরগঞ্জ প্রেসক্লাবের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা: 
  • প্রকাশিত: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা:
সাফল্য ও অগ্রযাত্রার দুই দশক পূর্তি উপলক্ষে নানা আয়োজনে মনোহরগঞ্জ প্রেসক্লাবের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
১৩ আগস্ট বৃহস্পতিবার বিকাল ৫টায় প্রেসক্লাব চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি আবু ইউসুফ। সাধারণ সম্পাদক জিএম আহসান উল্লাহর সঞ্চালনায় আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি আবুল খায়ের, সাংগঠনিক সম্পাদক নুরনবী চৌধুরী সেলিম, প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক লাকসাম-এর প্রতিনিধি অহিদুর রহমান, আজকের বসুন্ধরা পত্রিকার প্রতিনিধি মোহাম্মদ আব্দুল কাইয়ুম, দৈনিক বর্তমান প্রতিনিধি মোঃ ফজলুল হক, কুমিল্লার ডাক-এর স্ট্যাফ রিপোর্টার মোহাম্মদ সাখাওয়াত হোসেন, যামানা টিভির প্রতিনিধি ও কুমিল্লার ডাক-এর মনোহরগঞ্জ প্রতিনিধি ইমরান হোসেন প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা প্রেসক্লাবের দুই দশকের সফল পথচলার প্রশংসা করেন এবং গণমাধ্যমের উন্নয়নে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট