1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে বৃক্ষ রোপন ও মাছের পোনা অবমুক্তকরন

অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে মনোহরগঞ্জে সেনাবাহিনী ও প্রশাসনের যৌথ টহল অনুষ্ঠিত

মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতা
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৩৪ বার পড়া হয়েছে

আসন্ন নির্বাচনকে সামনে রেখে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং আইন-শৃঙ্খলার স্থিতিশীলতা বজায় রাখতে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় আজ এক বিশেষ যৌথ টহল পরিচালিত হয়েছে। মনোহরগঞ্জ আর্মি ক্যাম্পের উদ্যোগে এই টহল ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়।
মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি বিকাল ৪টা থেকে পৌনে ৬টা পর্যন্ত মনোহরগঞ্জ বাজার, বাইশগাঁও বাজার, লক্ষণপুর বাজার এবং খিলা বাজারসহ উপজেলার গুরুত্বপূর্ণ ‘হটস্পট’ এলাকাগুলোতে এই টহল পরিচালিত হয়। টহল চলাকালীন জননিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিশেষ সতর্কতা অবলম্বন করা হয়। এছাড়াও এই অভিযানে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করা হয়।
এসময়মনোহরগঞ্জ আর্মি ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন মাহমুদ-এর নেতৃত্বে এই যৌথ টহলে অনুষ্ঠিত হয়। এসময় সেনাবাহিনী, প্রশাসন: ০২ জন ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন। টহলে সহযোগিতায় করে বিজিবি, আনসার এবং ফায়ার সার্ভিস।
যৌথ টহলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মিস নীলিমা রায়হানা এবং সহকারী কমিশনার (ভূমি) ফাহমিদা আক্তার। তারা সাধারণ মানুষের সাথে নির্বাচনের সামগ্রিক বিষয় নিয়ে সরাসরি কথা বলেন এবং নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগের পরিবেশ নিশ্চিত করার আশ্বাস দেন।

সেনাবাহিনীর টহল দল থেকে জানানো হয় যে, একটি সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে বাংলাদেশ সেনাবাহিনী এবং স্থানীয় প্রশাসন বদ্ধপরিকর। জনমনে স্বস্তি ফেরাতে এবং অপরাধীদের দমনে এ ধরনের আধিপত্য বিস্তারকারী (Dominance) টহল আগামীতেও অব্যাহত থাকবে।
একইসাথে সেনাবাহিনীর পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতি বিশেষ সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। কোনো ধরনের উস্কানিমূলক তথ্য বা গুজবে কান না দেওয়ার জন্য সাধারণ জনগণকে অনুরোধ করা হয়। যেকোনো বিভ্রান্তিকর তথ্য ছড়ানো থেকে বিরত থাকতে এবং প্রয়োজনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নিতে পরামর্শ দেওয়া হয়েছে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট