1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে বৃক্ষ রোপন ও মাছের পোনা অবমুক্তকরন

টঙ্গীতে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে শিক্ষার্থীর মৃত্যু

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ২০৫ বার পড়া হয়েছে

গাজীপুরের টঙ্গীতে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে কাটা পড়ে সিফাত (২০) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রবিবার (৭ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে টঙ্গী রেলওয়ে জংশন সংলগ্ন মরকুন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সিফাত গাজীপুরের কাপাসিয়া উপজেলার বড় রামপুর গ্রামের মোতাহার হোসেনের ছেলে। তিনি মিরপুর এলাকায় একটি বেসরকারি নার্সিং ইনস্টিটিউটে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স বিভাগের ৩য় বর্ষের ছাত্র।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, আজ ভোর সাড়ে পাঁচটার দিকে মিরপুর যাওয়ার উদ্দেশ্য বাসা থেকে বের হন সিফাত। পরে বেলা দেড়টার দিকে ঢাকা থেকে কিশোরগঞ্জগামী এগার সিন্দুর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ক্যাম্পাস থেকে বাড়ি ফেরার পথে ভুল ট্রেনে উঠে পড়েছিলেন তিনি। পরে টঙ্গী রেলওয়ে জংশন এলাকা অতিক্রমকালে ভুল ট্রেন বুঝতে পেরে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে কাটা পড়েন তিনি।

এ বিষয়ে টঙ্গী রেলওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। স্বজনদের লিখিত আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট