1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত

আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর একটি ভোটবাক্স থাকবে-সেলিম মাহমুদ

মোঃ আলমগীর হোসেন
  • প্রকাশিত: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ১৮৩ বার পড়া হয়েছে

কুমিল্লা-৯ (লাকসাম–মনোহরগঞ্জ) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আলহাজ্ব সেলিম মাহমুদ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এলাকায় ব্যস্ত সময় পার করছেন। বুধবার তিনি মনোহরগঞ্জ উপজেলার উত্তরহাওলা ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগ করেন।

গণসংযোগকালে তিনি বিভিন্ন গ্রাম ও বাজারে সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় এবং হাতপাখা প্রতীকে ভোট প্রার্থনা করেন। এছাড়া উত্তরহাওলা উচ্চ বিদ্যালয়সহ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন।

সেলিম মাহমুদ বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী দলগুলোর জন্য একটি পৃথক ভোটবাক্স থাকবে। ইতিমধ্যেই ইসলামী ও সমমনা আটটি দল একমত হয়েছে। কুমিল্লা-৯ আসনে প্রার্থী হওয়ার সুযোগ পাওয়ার এবং নির্বাচনে বিজয়ের ব্যাপারে আমি আশাবাদী। গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা দক্ষিণ ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মাওলানা আহমাদ উল্লাহ, কেন্দ্রীয় ইসলামী শ্রমিক আন্দোলনের কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নেছার উদ্দিন সুমন, ইসলামী আন্দোলনের অন্যান্য নেতা এস.এম শাহাদাত, মাওলানা লোকমান হোসেন, ইসমাইল হোসেন, মমিন উল্লাহসহ অন্যান্য নেতাকর্মীরা। পরে তিনি বরল্লা গ্রামের ইসলামী আন্দোলনের নেতা হাফেজ মাসুদের কবর জিয়ারত করেন।

এদিকে প্রার্থী সেলিম মাহমুদের গণসংযোগের কারণে এলাকা উৎসবমুখর হয়ে উঠে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট