1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত

মনোহরগঞ্জ মডেল একাডেমির পুরস্কার বিতরণ

মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ১৭৩ বার পড়া হয়েছে

মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা:
কুমিল্লার মনোহরগঞ্জ মডেল একাডেমির বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের সনদ প্রদান ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকালে একাডেমির অডিটোরিয়ামে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিজনেস ফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য ও মনোহরগঞ্জ উপজেলা পরিষদে চেয়ারম্যান পদপ্রার্থী এবং মডেল একাডেমির পরিচালনা কমিটির সভাপতি মোঃ হামিদুর রহমান সোহাগ। মডেল একাডেমির প্রধান শিক্ষক মাওলানা ফয়েজুর রহমানের সভাপতিত্বে এবং
মডেল একাডেমির শিক্ষক মনির হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মনোহরগঞ্জ উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী এবং মডেল একাডেমির পরিচালনা কমিটির সেক্রেটারি মোঃ জয়নাল আবেদীন পাটোয়ারী, মনোহরগঞ্জ ফাযিল মাদরাসার বিদ্যুৎসাহী সদস্য মাওলানা আবদুল হাই, মডেল একাডেমির পরিচালক মু মহিউদ্দিন, শিক্ষক ওসমান গনি, ছাত্রী তাইয়েবা আক্তার, নুসরাত জাহান, নাইমা রহমান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা যুব বিভাগের সাংগঠনিক সম্পাদক কেফায়েত উল্লাহ কাশফী, অভিভাবক সদস্য আবু নাইম, আবুল কাশেম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট