1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে বৃক্ষ রোপন ও মাছের পোনা অবমুক্তকরন

মনোহরগঞ্জের নাথেরপেটুয়া বাজারে সাবেক আ.লীগ নেতার বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ

মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা:
  • প্রকাশিত: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ১৬৯ বার পড়া হয়েছে
মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা: কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া রেলওয়ে সুপার মার্কেট সংলগ্ন সরকারি খাস জমি দখলের অভিযোগ উঠেছে আওয়ামী লীগের স্থানীয় এক সাবেক নেতার বিরুদ্ধে। বাজার কমিটির পক্ষে স্থানীয় ব্যবসায়ী মো. মুসলিম খাঁন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাথেরপেটুয়া রেলওয়ে সুপার মার্কেটের পাশে বিনয়ঘর মৌজার (জে.এল নং-৪৫৯, খতিয়ান নং-৯১৩, সাবেক দাগ নং-৮০, হাল দাগ নং-২০০) সরকারি খাস জমি দীর্ঘদিন ধরে দখল করে রেখেছেন নাথেরপেটুয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. আবুল কালাম। তিনি ওই জমিতে দোকান নির্মাণ করে প্রতি মাসে প্রায় ৮০ থেকে ৯০ হাজার টাকা ভাড়া আদায় করছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, সম্প্রতি আবুল কালাম সরকারি রাস্তার প্রায় ১৬ শতক ও ললিত মোহন সাহার ১০ শতকসহ মোট ২৬ শতক জমি জোরপূর্বক দখল করে বাজার সম্প্রসারণের নামে নতুন করে দোকানঘর নির্মাণ করছেন। এতে বাজারের স্বাভাবিক পরিবেশ নষ্ট হচ্ছে এবং পাশের একটি মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের যাতায়াতে মারাত্মক ভোগান্তি তৈরি হয়েছে।
অভিযোগকারী মো. মুসলিম খাঁন বলেন, “আবুল কালাম কোনো বৈধ মালিকানা ছাড়াই খাস জমি দখল করে রেখেছেন। এতে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে এবং বাজারের উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। তিনি বলেন, ইউনিয়ন যুবদল নেতা কামাল হোসেনের ক্ষমতার দাপটে কেউ এই বিষয়ে মুখ খোলার সাহস পাচ্ছে না। “
এ বিষয়ে অভিযুক্ত আবুল কালাম বলেন, “আমি খাস জমি অথবা অন্য কারো দখল করিনি। আমার খরিদ করা জায়গায় ঘর তুলেছি। তবে রাস্তার কিছু জায়গা দখলে আছে, সরকার চাইলে যেকোনো সময় দিয়ে দেবো।”
মনোহরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাছরিন বলেন, “বাজারের একজন ব্যবসায়ী সরকারি খাস জমি দখল নিয়ে লিখিত অভিযোগ করেছেন। সরেজমিন তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাজালা পারভীন রুহি বলেন, “সরকারি খাস জায়গা কেউ দখল করে রাখার সুযোগ নেই। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে যাচাই করে জেলা প্রশাসনের মাধ্যমে উচ্ছেদ অভিযান চালিয়ে এসব অবৈধ স্থাপনা অপসারণ করা হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট