1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে বৃক্ষ রোপন ও মাছের পোনা অবমুক্তকরন মনোহরগঞ্জের হাসনাবাদে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মনোহরগঞ্জে মোবাইলের জন্য শিশুর আত্মহত্যা

মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা
  • প্রকাশিত: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২২ বার পড়া হয়েছে

মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা
মোবাইল চালাতে না পেরে মায়ের সাথে অভিমান করে আত্মহত্যা করেছে ৪র্থ শ্রেণির এক শিক্ষার্থী। জানা যায় বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার হাটিরপাড় গ্রামের মজিদুল ইসলাম ও নিলুপা বেগমের ছেলে হাটিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র মহিন উদ্দিন (১২) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় মহিনের বাবা মজিদ নিরুদ্দেশ, মা নিলুপা বেগম মানুষের ঘরে কাজ করে ছেলে মহিনকে নিয়ে দিনযাপন করছিলেন। মহিন পাড়ার দুষ্ট ছেলেদের সাথে মিশে পড়ালেখা না করে মোবাইলে আসক্ত হয়ে পড়ে। এনিয়ে ঘটনার দিন সন্ধ্যায় মা নিলুপা বেগম ছেলেকে বকাঝকা করলে মহিন মোবাইলের বায়না ধরে এতে মা রাজি হননি। পরে পড়ার কথা বলে নিজের রুমে গিয়ে ফাঁস দেয়। মা নিলুপা ছেলের পড়ার সাড়াশব্দ না-পেয়ে ঘরে গিয়ে দেখেন ছেলে ফাঁস দিয়ে ঝুলছে। মায়ের চিৎকারে লোকজন মহিনকে উদ্ধার করে মনোহরগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে। পরে মনোহরগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট