1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
সর্বশেষ :
ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত

মনোহরগঞ্জে পুকুর থেকে লাশ উদ্ধার

মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা
  • প্রকাশিত: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ১৭৮ বার পড়া হয়েছে

মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা সদর দিশাবন্দ গ্রামের পুকুর থেকে একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার দুপুর ২টার দিকে দিশাবন্দ গ্রামের মসজিদ পুকুরে লাশ ভাসতে দেখে পুলিশে খবর দিলে পুলিশ এসে দিশাবন্দ গ্রামের সারওয়ার মেম্বারের ছেলে জামাল হোসেন (৫০) এর লাশ উদ্ধার করে।
জানা যায় শুক্রবার রাত ১০টার দিকে দিশাবন্দ গ্রামের বাচ্চু মিয়ার বাড়িতে বাচ্চুর ছেলে সাকিবের সাথে জামালের কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে সাকিব হোসেন বেপারী বাড়ির মহিনের ছেলে সবুজ, তাজুল ইসলামের ছেলে বাবলু, সামছুল হকের ছেলে অপু, আব্দুস সাত্তারের ছেলে সিজন, আবদুল খালেকের ছেলে হারুনকে ডেকে এনে জামালকে মারধর করে। খবর পেয়ে জামালের ছেলে আলাউদ্দিন বাবাকে উদ্ধার করতে গেলে তাকেও মারধর করে। তাদের চিৎকারে আশপাশের লোকজন এসে তাদের উদ্ধার করে মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করায়।
স্থানীয় সূত্রে জানা যায় জামাল হোসেনে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হলেও তার ছেলে আলাউদ্দিনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি রাখা হয়। এদিকে জামাল হোসেনকে প্রাথমিক চিকিৎসার পর রাতে বাড়িতে নিয়ে আসলেও তিনি ছেলেকে দেখতে আবারো হাসপাতালের উদ্দেশে বাড়ি থেকে বের হন। এরপর রাতে আর বাড়ি ফেরেননি। আজ তার লাশ পুকুরে পাওয়া যায়, জামালের মাথায় ব্যান্ডেজসহ শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়। জামালের ভাই অহিদুর রহমান বলেন আমার ভাইকে হত্যা করা হয়েছে, আমি তদন্ত করে হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি চাই।
এব্যাপারে মনোহরগঞ্জ থানার ওসি বিপুল চন্দ্র দে বলেন লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে, তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে। এঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট