1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে বৃক্ষ রোপন ও মাছের পোনা অবমুক্তকরন

দোলা’র নির্দেশে লাকসামে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি

মোঃ মাসুদ আলম বেপারী
  • প্রকাশিত: বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ২৫৯ বার পড়া হয়েছে

দেশব্যাপী চলমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তারেক রহমানকে নিয়ে উস্কানিমূলক ও অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে লাকসামে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার বিকাল ৪:০০ টায় কুমিল্লা -৯ লাকসাম মনোহরগন্ঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম কর্নেল আজিম এর কন্যা সামিরা আজিম দোলা’র নির্দেশে উপজেলার ফ্লাওয়ার মিল সংলগ্ন বিএনপির উপজেলা প্রধান কার্যালয় শাখার আয়োজনে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন লাকসাম ও মনোহরগন্ঞ্জ উপজেলা বিএনপি।

উপজেলা বিএনপি শাখার সাবেক সহ সভাপতি হাজী মোঃ জসিম উদ্দিন এর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন লাকসাম উপজেলা যুবদলের যুব নেতা মোঃ জাহেদুল ইসলাম জাহিদ, বিএনপি হাজী মনিরুজ্জামান, মনোহরগন্ঞ্জ উপজেলা বিএনপি নেতা ওয়ালি খান সুমন, মনির মৃধা, মোস্তাক আহমেদ, সেচ্ছাসেবক দল নেতা মোঃ হুমায়ুন কবির, ছাত্রদল নেতা তারেক মাহমুদ, জাহিদ কাজী প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, স্বৈরাচার পতনের পর বর্তমান সরকার যখন দেশের গণতন্ত্রকে ফিরিয়ে আনার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ঠিক তখন সুপরিকল্পিতভাবে দেশের বৃহত্তম ও জনপ্রিয় দল বিএনপি’র বিরুদ্ধে কুৎসা রটনা ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে দলের শীর্ষ নেতা যিনি শুধু একজন ব্যক্তি নন, যিনি দীর্ঘ দেড় যুগ ধরে পরিচালিত স্বৈরাচার পতন আন্দোলনের প্রধান নেতা ও সাফল্যের কারিগর এবং গণঅভ্যুত্থানের প্রাণ পুরুষ, তার বিরুদ্ধে প্রকাশ্যে অশ্লীল ও কুরুচিপূর্ণ এমন বক্তব্য প্রদানের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ, নিন্দা ও ঘৃণা প্রকাশ করেন বক্তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট