1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
সর্বশেষ :
ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত

মনোহরগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা
  • প্রকাশিত: সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ২২৪ বার পড়া হয়েছে

মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা
‘ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারণ্যের ক্ষমতায়ন’ স্লোগানে মনোহরগঞ্জে পালিত হলো বিশ্ব জনসংখ্যা দিবস। সোমবার উপজেলা পরিবার পরিকল্পনা অফিসে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রুবি দাসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার গাজালা পারভীন রুহি। প্রধান অতিথি তার বক্তব্যে পরিবার পরিকল্পনা অফিসের মাঠ পর্যায়ের কর্মীদের উদ্দেশে বলেন আপনাদের অক্লান্ত পরিশ্রমে উপজেলার পরিবার পরিকল্পনা কার্যক্রম প্রশংসার দাবি রাখে। তিনি বলেন শিশুদেরকে মোবাইল থেকে দূরে রাখার জন্য মায়েদের সাথে কথা বলবেন, যেন তারা সন্তানদেরকে মোবাইল থেকে দূরে রাখে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা রফিকুল ইসলাম, মনোহরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আবু ইউসুফ। এছাড়াও বক্তব্য রাখেন উপ স্বাস্থ্য সহকারী
নাসির উদ্দীন, হালিমা আক্তার, ইউনিয়ন পরিদর্শক মোঃ ইব্রাহিম খলিল, কামরুন্নাহার পরী। আলোচনা সভায় বিভিন্ন ইউনিয়নের পরিবার পরিকল্পনা কর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে সেরা মাঠকর্মীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট