1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে বৃক্ষ রোপন ও মাছের পোনা অবমুক্তকরন

আন্তর্জাতিক শ্রমিক দিবস পালনের আহবান মোস্তাফিজুর রহমান শামীমের

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ১৪৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:-

আগামীকাল ১ মে ‘আন্তর্জাতিক শ্রমিক দিবস’ যথাযোগ্য মর্যাদায় পালনের আহ্বান জানিয়েছে এপেক্স ক্লাব। বুধবার (৩০ এপ্রিল) এপেক্স ক্লাব অব মতিঝিলের সভাপতি ও মনোহরগঞ্জ উপজেলার কৃতিসন্তান এপে.মো.মোস্তাফিজুর রহমান শামীম এক বিবৃতিতে এই আহ্বান জানান।

তিনি বলেন, ১৮৮৬ সালের এই দিনে আমেরিকার শিকাগোতে শ্রমিকরা তাদের অধিকারের জন্য আত্মত্যাগ করেছিলেন। সেই অনুপ্রেরণায় বিশ্বের শ্রমিক সমাজ আজও অধিকার আদায়ের সংগ্রাম চালিয়ে যাচ্ছে। তবে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের সেই আন্দোলন এখনও পুরোপুরি সফল হয়নি। প্রায়শই শ্রমিকদের ন্যায্য বেতন-ভাতার দাবিতে রাস্তায় নামতে দেখা যায় এবং ন্যায্য পাওনা আদায় করতে গিয়ে অনেককে জীবনও দিতে হয়।

শামীম বলেন, অনেক ক্ষেত্রে মালিক পক্ষ শ্রমিকদের ন্যায্য দাবির পরিবর্তে নিজেদের স্বার্থকে প্রাধান্য দেয়, যা শ্রমিকদের বঞ্চিত করে। আবার শ্রমিকরাও অধিকার আদায়ের আন্দোলনে গিয়ে প্রতিষ্ঠানের ক্ষতি করে, যা দুঃখজনক। এই অবস্থার অবসান হওয়া দরকার।

তিনি আরও বলেন, ইসলামী শ্রমনীতি চালু করার মাধ্যমেই শ্রমিক সমাজের প্রকৃত মুক্তি ও কল্যাণ নিশ্চিত হতে পারে এবং মালিকদের স্বার্থও সংরক্ষিত হতে পারে। শ্রমিকদের ন্যায্য পাওনা তাদের গায়ের ঘাম শুকানোর আগেই পরিশোধ করার বিষয়ে রাসূল (সা.) জোর তাগিদ দিয়েছেন। শ্রমিকদের মর্যাদা রক্ষায় রাসূলের (সা.) নির্দেশনা বাস্তবায়নের মধ্যেই মালিক-শ্রমিক উভয়ের কল্যাণ নিহিত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট