1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
সর্বশেষ :
ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত

নাথেরপেটুয়া আয়েশা ছিদ্দিকা রা. মহিলা মাদরাসার ছাত্রীদের সাফল্য

মোঃ আলমগীর হোসেন
  • প্রকাশিত: সোমবার, ৩১ মার্চ, ২০২৫
  • ২৭৮ বার পড়া হয়েছে

মোঃ আলমগীর হোসেনঃ

বেফাকুল মাদারিসিল আরাবিয়া (বেফাক) বোর্ড পরীক্ষায় এবারের ৫ম, ৭ম, ছানাবিয়া উলিয়া ও ফজিলত পরীক্ষায় কৃতিত্বপূর্ণ সফলতা অর্জন করেছে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা নাথেরপেটুয়া আয়েশা ছিদ্দিকা রা. মহিলা মাদরাসার ছাত্রীরা।

এ পরীক্ষায় হযরত আয়েশা ছিদ্দিকা রা. মহিলা মাদরাসার ৬৯জন ছাত্রী অংশগ্রহণ করে। শতভাগ পাশসহ ১০জন ছাত্রীর এ+ অর্জন এবং ০৫জন ছাত্রী সারাদেশে একশ’ জনের মেধা তালিকায় স্থান করে নেয়।

রোববার (৩০ মার্চ) মাদরাসা কার্যালয়ে কৃতি ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।  সংবর্ধিত ছাত্রীদের পক্ষে তাদের অভিভাবকরা সম্মাননা গ্রহণ করেন। এ সময় মাদরাসার পরিচালক মুফতি নজরুল ইসলাম ও মাওলানা মোস্তাফিজুর রহমানসহ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিগত বছরগুলোতেও প্রতিষ্ঠানটি ভালো ফলাফল করে আসছে বলে জানান প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মুহতামিম মাওলানা মাহমুদুল হাসান মামুন। সাফল্যের এ ধারা অব্যাহত থাকার কথাও জানান তিনি।

প্রতিষ্ঠানটির এমন সাফল্যে সন্তোষ প্রকাশ করেন ছাত্রী অভিভাবক ও প্রতিষ্ঠান সংশ্লিষ্ট ব্যক্তিবর্গসহ অনেকেই।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট