1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে বৃক্ষ রোপন ও মাছের পোনা অবমুক্তকরন মনোহরগঞ্জের হাসনাবাদে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দীর্ঘ ৮ বছর পর নতুন কমিটি মনোহরগঞ্জে নবগঠিত ছাত্রদলের আনন্দ মিছিল

মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধিঃ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ১২৭ বার পড়া হয়েছে

মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার মনোহরগঞ্জে আনন্দ মিছিল করেছে নবগঠিত উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা।
জানা যায়, দীর্ঘ ০৮ বছর পর মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদল নতুন আহ্বায়ক কমিটি পেয়েছে। সর্বশেষ ২০১৭ সালে ৫ সদস্যের আংশিক কমিটি হয়েছিলো, আর এই কমিটি গত ০৮ বছর দায়িত্ব পালন করেছেন।
ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির রবিবার (৯ মার্চ) তারিখে স্বাক্ষরিত মনোহরগঞ্জ উপজেলা কমিটি অনুমোদন দেন। সোমবার (১০ মার্চ) দুপুরের পর থেকে অনুমোদিত কমিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। অনুমোদিত আহবায়ক কমিটিতে মনোহরগঞ্জ উপজেলা শাখায় আহবায়ক পদে মোবারক হোসেন বিল্লাল, সদস্য সচিব পদে নূর মোহাম্মদ মেহেদীসহ ৬১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়।

বুধবার (১২ মার্চ) দুপুরে মনোহরগঞ্জ সরকারি স্কুল এন্ড কলেজ মাঠ থেকে শুরু করে বাজারের প্রধান গলি প্রদক্ষিণ করে আনন্দ মিছিল করেছে ছাত্রদল। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোবারক হোসেন বিল্লাল ও সদস্য সচিব নূর মোহাম্মদ মেহেদীর নেতৃত্বে মিছিলে উপজেলা ছাত্রদলের সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এসময় উপজেলা ছাত্রদল, বিভিন্ন ইউনিয়ন ছাত্রদল ও বিভিন্ন কলেজ ইউনিটের হাজারো নেতাকর্মীরা মিছিলে অংশ নেন। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে আনন্দ মিছিল সমাপ্ত করেন।
এসময় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দলের নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক ও লাকসাম মনোহরগঞ্জ সংসদীয় আসনের দায়িত্বপ্রাপ্ত নেতা আবুল কালাম, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরকে ধন্যবাদ জানান নেতারা। ছাত্রদলের নবগঠিত কমিটি দলের সকল আন্দোলন সংগ্রামে অগ্রনী ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন নবাগত আহ্বায়ক ও সদস্য সচিব। উল্লেখ্য কমিটি ঘোষণার পর থেকেই উপজেলায় ও বিভিন্ন ইউনিয়নে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করে আসছে ছাত্রদল নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট