1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
সর্বশেষ :
মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে বৃক্ষ রোপন ও মাছের পোনা অবমুক্তকরন মনোহরগঞ্জের হাসনাবাদে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বনশ্রীতে ডাকাতি : গ্রেপ্তার আমিনুল নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ১৭৪ বার পড়া হয়েছে

রাজধানীর বনশ্রীতে সোনার দোকানে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ছয় ডাকাতের মধ্যে একজন হলেন আমিনুল মৃধা (২৮)। তার বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলায়। তার বাবার নাম ইকবাল মৃধা। আমিনুল নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের সদস্য ছিলেন। পূর্বেও ডাকাতির ঘটনায় গ্রেপ্তার হয়েছিলেন আমিনুল।

শনিবার (৮ মার্চ) ডাকাতদের গণমাধ্যমের সামনে হাজির করা হলে আমিনুলের অপরাধমূলক কর্মকাণ্ড আরও প্রকাশ্যে আসে।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, আমিনুল এর আগেও একাধিক ডাকাতির ঘটনায় গ্রেপ্তার হয়েছিলেন। সর্বশেষ ২০২৩ সালের ৯ নভেম্বর আমিনুলসহ ৭ ডাকাতকে গ্রেপ্তার করেছিল পুলিশ। বিভিন্ন স্থানে ডাকাতির ঘটনায় অস্ত্রের যোগানদাতা ছিলেন এই আমিনুল।

এমনকি পটুয়াখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জবানবন্দিতে অস্ত্রের যোগানদাতা হিসেবে নিজের নাম উল্লেখ করে স্বীকারোক্তি দিয়েছিলেন তিনি।

জানা গেছে, আমিনুল দিনে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় থাকলেও রাতে হয়ে উঠতেন দুর্ধর্ষ ডাকাত। তিনি আন্তঃবিভাগীয় ডাকাত দলের অন্যতম সদস্য। বাউফলে তিনি আওয়ামী লীগের কয়েকজন প্রভাবশালী নেতার আশ্রয়-প্রশ্রয়ে ছিলেন।

তার সঙ্গে সাবেক চিফ হুইপ ও বাউফলের সাবেক এমপি এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ স ম ফিরোজ ও তার পরিবারের ঘনিষ্ঠতা ছিল। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আমিনুলের সঙ্গে তাদের একাধিক ছবি পাওয়া গেছে।

এর মধ্যে কয়েকটি ছবিতে সাবেক এমপি আ স ম ফিরোজ, জেলা আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক ফিরোজপুত্র রায়হান সাকিব এবং উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ মনির মোল্লার সঙ্গে আমিনুলকে দেখা গেছে।

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, “আমিনুল পেশাদার ডাকাত এবং তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট