1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
সর্বশেষ :
ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত

মনোহরগঞ্জে গভীররাতে খাল থেকে নারীর লাশ উদ্ধার

জিএম আহসান উল্লাহঃ
  • প্রকাশিত: সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ১৬৭ বার পড়া হয়েছে

জিএম আহসান উল্লাহঃ
কুমিল্লার মনোহরগঞ্জের বান্দুয়াইন খাল থেকে গভীররাতে এক নারীর লাশ উদ্ধার করেছে মনোহরগঞ্জ থানা পুলিশ।
জানা যায় রোববার রাত সাড়ে ১০টার দিকে ৯৯৯ থেকে ফোন পেয়ে উপজেলার খিলা ইউনিয়নের বান্দুয়াইন গ্রামের নুরুল হক মাস্টারের বাড়ির উত্তর পাশে খাল থেকে বান্দুয়াইন গ্রামের মৃত আইয়ুব আলীর স্ত্রী তিন সন্তানের জননী কমলা বেগম(৫৫) নামের ওই নারীর লাশ উদ্ধার করে মনোহরগঞ্জ থানা পুলিশ।
স্থানীয় লোকজন জানান, রাত ৮টার দিকে কমলা বেগম তার ভাই হাসান জামানের দোকান থেকে দেখা করে বাড়ির দিকে যাচ্ছিলেন পরে তার লাশের সংবাদ পাই।
তারা আরো বলেন কমলা বেগমের দুই মেয়ে তাদের স্বামীর বাড়িতে আর একমাত্র ছেলে কামরুল চট্টগ্রামে থাকেন।তিনি বাড়িতে একাই থাকতেন। গ্রামের কারো সাথে তার কোনো বিরোধ ছিলোনা।
এনিয়ে মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ বিপুল চন্দ্র দে বলেন, রাত সাড়ে ১০টার দিকে ৯৯৯ থেকে লাশের সংবাদ পেয়ে লাকসাম সার্কেল অফিসার সুমেন মজুমদার এসআই ইমাম হোসেনসহ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। কমলা বেগমের পরিবারের লোকজনের কোনো সন্দেহ অভিযোগ না থাকায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। তিনি আরো বলেন ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট