1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
সর্বশেষ :
ঝলম উত্তর ইউনিয়নকে একটি “মডেল ইউনিয়ন” হিসেব গড়তে চান আবদুল মান্নান সুমন মনোহরগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের মাধ্যমে ২য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২০ কোটি টাকার সম্পদ দখলে ভূমি দস্যুদের উৎসব! মনোহরগঞ্জে ২৪তম ইউএনও হিসেবে রিফাত জাহানের যোগদান মনোহরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনোহরগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের মাছের পোনা অবমুক্ত

মনোহরগঞ্জে ইসলামী আন্দোলনের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

আবু ইউসুফ মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৪ বার পড়া হয়েছে

আবু ইউসুফ মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা : কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার খিলা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড ইসলামী আন্দোলন বাংলাদেশের নবগঠিত কমিটির পরিচিতি সভা ওর শপথ পাঠ অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়নের কাশিপুর মাদ্রাসা মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ ৯ নং ওয়ার্ডের সভাপতি মাওলানা হারুনুর রশিদের সভাপতিত্বে ও ইসলামী আন্দোলন বাংলাদেশ ৯ নং ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক কারী আব্দুল বাকীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব সেলিম মাহমুদ, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সদস্য ডাক্তার আল হেলাল মাহমুদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খিলা ইউনিয়ন সভাপতি মোহাম্মদ নেসার উদ্দিন সুমন, সহ সভাপতি মাওলানা আনোয়ার হোসাইন, সাধারণ সম্পাদক মনির হোসেন। পরিচিতি সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রচার সম্পাদক সালাউদ্দিন ভূঁইয়া, কৃষি শ্রম বিষয়ক সম্পাদক আবুল কালাম পাখি, ৯ নং ওয়ার্ড ইসলামী আন্দোলন নেতা মাওলানা আবুল কাশেম, হাফেজ নিজামউদ্দিন, সাফায়েত উল্লাহ, মাওলানা মোশারফ হোসেন সহ আরো অনেকে। নবগঠিত কমিটির সদস্যবৃন্দ প্রধান অতিথি কে ফুল দিয়ে জানান।অনুষ্ঠানে বক্তারা বলেন, এক স্বৈরাচার বিদায় হয়েছে, আর যেন কোন স্বৈরাচার সৃষ্টি হতে না পারে সেজন্য সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। আগামী নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতীক হাত পাকা মার্কায় ভোট দেওয়ার জন্য উদার্থ আহ্বান জানান

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট