1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
সর্বশেষ :
নাঙ্গলকোটে জমি ও বাঁশ কাটা নিয়ে বিরোধ: বোনের পিটুনিতে ভাই খুন, বোন আটক কুমিল্লার লাকসামে বাকপ্রতিবন্ধী শিশুকে শ্লীলতাহানির অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার মোটরসাইকেলে ঘোরানোর কথা বলে ৯ বছরের শিশুকে অপহরণ, নির্যাতনের পর কচুরিপানার নিচে ফেলে পালানোর অভিযোগ ডিসি সারওয়ার আলমকে পুনর্বহালের দাবি সিলেট মহানগর জামায়াতের ভোট চোর ও ডাকাতরা সংসদে দাঁড়িয়ে জামায়াত নিষিদ্ধের দাবি করতে পারে না: ড. ফয়জুল হক হাসনাবাদ ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে দেলোয়ার হোসেন দেনিসকে শুভেচ্ছা ও অভিনন্দন গাইবান্ধায় যুবদল নেতার হামলায় নিহত শিবির সভাপতি সাইফুল্লাহ বারীর জানাজা সম্পন্ন, এলাকায় উত্তেজনা সিংগাইরে নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ১২০ বছর বয়সেও জীবিকার সন্ধানে বৃদ্ধ কৃষক নারী ও শিশুদের অধিকার রক্ষায় মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর আলম মিজির পিতা নূর আহমেদের ইন্তেকাল

মোঃ হুমায়ূন কবির মানিক
  • প্রকাশিত: বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ১২৮ বার পড়া হয়েছে
মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর আলম মিজির পিতা নূর আহমেদের জানাযার একাংশ।

মোঃ হুমায়ুন কবির মানিকঃ

মনোহরগঞ্জের গোয়ালিয়ারা মিজি বাড়ি নিবাসী মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর আলম মিজির পিতা নূর আহমেদ বার্ধক্যজনিত রোগাক্রান্ত হয়ে সোমবার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৯৫)বছর।

মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর আলম মিজির পিতা নূর আহমেদের জানাযা পূর্ব বক্তব্য রাখছেন কুমিল্লা নারী ও শিশু নির্যাতন অপরাধ ট্রাইব্যুনাল-১-এর পাবলিক প্রসিকিউটর (পিপি) বদিউল আলম সুজন।

মঙ্গলবার বাদ-জোহর নিজ বাড়িতে মরহুমের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি তিন ছেলে ও ছয় মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

জানাজায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লা নারী ও শিশু নির্যাতন অপরাধ ট্রাইব্যুনাল-১-এর পাবলিক প্রসিকিউটর (পিপি) বদিউল আলম সুজন, মনোহরগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মাসুদুল আলম বাচ্চু, গোবিন্দপুর ইউপির সাবেক চেয়ারম্যান মো. আবুল বাসার, লাকসাম পৌরসভা জামায়াতের আমীর মুহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারী প্রমুখ।

জাহাঙ্গীর আলম মিজির পিতার মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি শোক ও সমবেদনা প্রকাশ করেছেন মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সভাপতি মোঃ জসিম উদ্দিনসহ সামাজিক, রাজনৈতিক ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট