1. live@dailytrounkhota.com : news online : news online
  2. info@www.dailytrounkhota.com : দৈনিক তরুণ কথা :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
সর্বশেষ :
নাঙ্গলকোটে জমি ও বাঁশ কাটা নিয়ে বিরোধ: বোনের পিটুনিতে ভাই খুন, বোন আটক কুমিল্লার লাকসামে বাকপ্রতিবন্ধী শিশুকে শ্লীলতাহানির অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার মোটরসাইকেলে ঘোরানোর কথা বলে ৯ বছরের শিশুকে অপহরণ, নির্যাতনের পর কচুরিপানার নিচে ফেলে পালানোর অভিযোগ ডিসি সারওয়ার আলমকে পুনর্বহালের দাবি সিলেট মহানগর জামায়াতের ভোট চোর ও ডাকাতরা সংসদে দাঁড়িয়ে জামায়াত নিষিদ্ধের দাবি করতে পারে না: ড. ফয়জুল হক হাসনাবাদ ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে দেলোয়ার হোসেন দেনিসকে শুভেচ্ছা ও অভিনন্দন গাইবান্ধায় যুবদল নেতার হামলায় নিহত শিবির সভাপতি সাইফুল্লাহ বারীর জানাজা সম্পন্ন, এলাকায় উত্তেজনা সিংগাইরে নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ১২০ বছর বয়সেও জীবিকার সন্ধানে বৃদ্ধ কৃষক নারী ও শিশুদের অধিকার রক্ষায় মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

অ্যাড. আলিফ হত্যার প্রতিবাদ ও ইসকন নিষিদ্ধের দাবীতে লাকসামে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

মোঃ হুমায়ূন কবির মানিক
  • প্রকাশিত: শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ১৫০ বার পড়া হয়েছে
কুমিল্লার লাকসামে মানববন্ধনে বক্তব্য রাখছেন আহলে সুন্নাত ওয়াল জামায়াত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর মুহাম্মদ আবু বাকার ছিদ্দিক।

মোঃ হুমায়ূন কবির মানিক: চট্টগ্রামে আইনজীবি সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদ ও ইসকন নিষিদ্ধের দাবীতে কুমিল্লার লাকসামে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

শুক্রবার (২৯ নভেম্বর) বাদ জুমা পৌর শহরের ধান বাজার কালিয়াপুরী জামে মসজিদ থেকে আহলে সুন্নাত ওয়াল জামায়াত লাকসাম উপজেলার উদ্যোগে একটি বিক্ষোভ মিছিলটি বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কুমিল্লা-নোয়যাখালী আঞ্চলিক মহাসড়কের লাকসাম বাইপাসে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

চট্টগ্রামে আইনজীবি সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদ ও ইসকন নিষিদ্ধের দাবীতে কুমিল্লার লাকসামে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন

মানববন্ধনে বক্তব্য রাখেন, আহলে সুন্নাত ওয়াল জামায়াত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর মুহাম্মদ আবু বাকার ছিদ্দিক, পেয়ারাপুর জামে মসজিদের খতিব মাওলানা আনোয়ার হোসাইন সিরাজী, মাওলানা নুরুল আফসার ফারুকী, লাকসাম থানা জামে মসজিদের ইমাম মাওলানা স্যাইয়েদ আহমেদ সুমন, সাংবাদিক শাহ নুরুল আলম, আব্দুর জলিল প্রমুখ।

চট্টগ্রামে আইনজীবি সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদ ও ইসকন নিষিদ্ধের দাবীতে কুমিল্লার লাকসামে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন

বক্তারা অন্তর্বর্তীকালিন সরকারের নিকট চট্টগ্রাম আদালতে প্রকাশ্য দিবালোকে আইনজীবি সাইফুল ইসলাম আলিফ হত্যাকারী, দেশে বিশৃঙ্খলা সৃষ্টিকারী ভারতীয় মদদপুষ্ট উগ্রবাদী সন্ত্রাসী সংগঠন ইসকন বাহীনিকে নিষিদ্ধের দাবী জানান। দাবি মানা না হলে এদেশের মুসলিম-জনতা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে বলে হুশিয়ারি উচ্চারণ করেন।
বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে নানা বয়সের শত শত মুসুল্লি স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট